দমদমে ৩টি নয়া মেট্রো রুটের উদ্বোধন করতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আমন্ত্রণ জানান হল মুখ্যমন্ত্রীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আগামী সপ্তাহে কলকাতা আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ অগাস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকেই নতুন তিনটি মেট্রো রুট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথা মেনে সেই অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন ।রেলমন্ত্রক সূত্রে খবর, অতীত ঘটনার জেরে বিতর্ক এড়াতে ২২ আগস্টের অনুষ্ঠানের জন্য আগেভাগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আমন্ত্রণপত্রে রয়েছে চমক। পশ্চিমবঙ্গে কী কী রেল প্রকল্প হচ্ছে এবং কত টাকা অনুমোদন করেছে রেলমন্ত্রক, তার হিসাব দিয়ে দিয়েছেন বৈষ্ণব। সেই হিসাবের সঙ্গেই পাঠানো হয়েছে নিমন্ত্রণপত্র।

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে প্রথমে অভিযোগ ওঠে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে মেট্রো কর্তৃপক্ষ জানায়, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তৃণমূল জানায়, আমন্ত্রণ এসেছিল শেষ মুহূর্তে। ফলে পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব ছিল না। তাই এবার হাতে সময় থাকতেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর।গ্রিনলাইনে মেট্রোপথে জুড়ছে শিয়ালদা এসপ্ল্যানেড। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে জুড়ছে বেলেঘাটা। নোয়াপাড়ার সঙ্গে যুক্ত হচ্ছে কলকাতা বিমানবন্দর মেট্রো লাইফ লাইন।

এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুবার চলতি বছরে বঙ্গ সফর করে গিয়েছেন। তার সঙ্গে ছিল তার প্রশাসনিক কর্মসূচিও। উত্তরবঙ্গে গ্যাস পাইপ লাইনের প্রকল্পের উদ্বোধন করে এবং বিগত সফরে এসে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করে গিয়েছেন প্রধানমন্ত্রী(PM)। এবার তিনি আসছেন একাধিক মেট্রো রুটের শুভ সূচনা করতে। যদি এ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মেট্রো রুটগুলির উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী আসছেন সেগুলি সবই প্রাক্তন রেলমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির