ঝাড়গ্রামে জলাশয়ে স্নান করতে গিয়ে মৃত্যু দুই কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঝাড়গ্রামের সত্যবানপোল্লি এলাকায়। রবিবার দুপুরে বৃন্দাবনপুরের(Brindabanpur) একটি জলাশয়ে স্নান করতে গিয়ে প্রাণ হারাল দুই কিশোর। মৃতদের নাম অমি দাস (১৩) ও অংকন মাহাতো (১৫)। দু’জনেই ঝাড়গ্রামের সত্যবানপল্লির (Satyabanpally)বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে দুই কিশোর জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে যায়। পাশের ধানজমিতে কাজ করছিলেন কয়েকজন চাষি। তাঁরা ঘটনাটি দেখে দ্রুত ছুটে এসে অমি ও অংকনকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Jhargram Hospital) নিয়ে যান।

তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দুই কিশোরকেই মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুর খবরে গোটা সত্যবানপোল্লি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা ভেঙে পড়েছেন দুই কিশোরের অকাল প্রয়াণে। রবিবার ছুটির দিন থাকায় বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু তারা হঠাৎ কেন জলাশয় নেমেছিল তা পরিবারের সদস্যরা কেউই বুঝে উঠতে পারছেন না। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

ওই দুই কিশোরের সঙ্গে আর কারা ছিল তা পুলিশ খতিয়ে দেখছে। প্রত্যক্ষদর্শী রাজারা ওই দুই কিশোরকে উদ্ধার করেছিল তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে পুলিশ। ওই দুই কিশোর সাঁতার জানতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।কেন ঘুরতে বেরিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে হঠাৎ ওই দুই কিশোর জলাশয়ে স্নান করতে নেমেছিল সেই কারণ অনুসন্ধান করছে পুলিশ। হঠাৎ ওই দুই কিশোর কি করে জলাশয়ের ডুবে গেল তাও তদন্ত করা হচ্ছে।

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ