২৩ অগস্ট শনি অমাবস্যা, এই একটি প্রতিকারে হবে সব সমস্যার সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি: সনাতন ধর্মে অমাবস্যা তিথিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এই দিনে মানুষ গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করেন, তারপর ঈশ্বরের আরাধনা করেন। অমাবস্যা তিথিটি পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত। এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান করলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি পরিবারের সুখ ও সমৃদ্ধি আসে। যদি অমাবস্যা শনিবারে পড়ে তাহলে তাকে বলা হয় শনি আমাবস্যা। ভাদ্র মাসের অমাবস্যা তিথি ২২ অগস্ট সকাল ১১:৫৫ মিনিট থেকে ২৩ আগস্ট সকাল ১১:৩৫ পর্যন্ত থাকছে। উদয় তিথি অনুসারে প্রধান উৎসব ২৩ শে অগস্ট শনিবার পালিত হবে। যখন অমাবস্যা শনিবার পরে তখন তাকে শনি আমাবস্যা বলা হয়। জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি ধর্মীয় ভাষায়ও এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে শনি সংক্রান্ত কিছু প্রতিকার করলে শনি দোষ সাড়ে সাতি এবং ঢাইয়ার অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

শনি অমাবস্যাতে শনিদেবকে তেল অর্পণ করুন

শনি অমাবস্যার দিন শনিদেবকে সরিষার তেল অর্পণ করুন। যদি শনিদেবকে মূর্তি আকারে পুজো করেন তাহলে কেবল তাঁর পায়ের আঙুলে তেল অর্পণ করুন। আর যদি শনিদেব পাথরের আকারে উপবিষ্ট থাকেন, তাহলে পুরো পাথরের উপর তেল অর্পণ করা যেতে পারে।

অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান

শনি অমাবস্যার দিন সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জালানো শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে জীবনের সুখ এবং সম্পদ এর ফলে বিরাজ করে ।

দানশীলতা

এই দিনে শনির সঙ্গে সম্পর্কিত জিনিসপত্র যেমন সরিষার তেল, কালো তিল ও অরহর ডাল এবং লোহার জিনিসপত্র দান করুন। এছাড়াও দরিদ্রদের খাবার দিন, তাদের পোশাক, জুতো, ছাতা, টাকা ইত্যাদি দান করুন। শনিদেবের আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর।

বজরংবলির পুজো করুন

শনির অশান্তি থেকে মুক্তি পেতে সবচেয়ে ভাল উপায় হল বজরংবলীর পুজো করা। বিশ্বাস করা হয় যে শনিদেব কখনও হনুমান ভক্তদের কষ্ট দেন না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের