বিদেশি কুকুর পুষলেই লাইসেন্স বাধ্যতামূলক, সেপ্টেম্বর থকেই নয়া নিয়ম হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশি কুকুর বাড়িতে পুষলে লাইসেন্স বাধ্যতামূলক। সেপ্টেম্বরের মধ্যে এই নিয়ম চালু হচ্ছে হাওড়া পুরসভা এলাকায়। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, কলকাতা পুরসভার(KMC) পর এই একই নিয়ম চালু হচ্ছে হাওড়ায়। বিদেশি ও সংকর জাতীয় কুকুর বাড়িতে রাখলেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকে হাওড়া পুরো কর্তৃপক্ষকে যাদের বাড়িতে বিদেশি কুকুর আছে আবেদন জানালে লাইসেন্স দেওয়া হবে এজন্য পোষচ্ছ মালিকের আধার কার্ড এবং সংশ্লিষ্ট বিদেশি কুকুরের ভ্যাকসিনের শংসাপত্র লাগবে। বিদেশি কুকুর বাড়িতে থাকলে লাইসেন্স নেওয়ার নিয়ম আগে চালু করেছিল কলকাতা পুরসভা।

তবে হাওড়া বিধান নগরের মত পুরসভা এলাকাগুলোতে সেই নিয়ম এতদিন চালু ছিল না। এবার হাওড়া পুরো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলো বিদেশি পোষ্যর ক্ষেত্রে লাইসেন্স বাধ্যতামূলক। এর জন্য পুরসভা ওয়েবসাইটে আবেদন করতে হবে। বছরে দেড়শ টাকা করে লাইসেন্স বাবদ টাকা জমা দিতে হবে। হাওড়া পুরসভার (Howrah Corporation)পুরো প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন ফি বছর লাইসেন্স নবীকরণ করতে হবে বিদেশি ও সংকর জাতীয় কুকুর বাড়িতে পুষলেই লাইসেন্স নিতে হবে। এরপর থেকে বিদেশি পাখি পোষার ক্ষেত্রেও এই ধরনের লাইসেন্স বাধ্যতামূলক করা হবে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে কেউ লাইসেন্স(Licence) না করলে প্রথমে তাকে সচেতন করা হবে তাতে কাজ না হলে সংশ্লিষ্ট পোষ্য মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্য কুকুরদের জন্য পৌরসভার লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে একই সঙ্গে শহরের পথ ও কুকুরদের নিবীজকরণের জন্য একটি সংস্থার সহায়তায় কাজ শুরু করে দিয়েছে হাওড়া পুরসভা। এর ফলে পোষ্যর লাইসেন্স যদি না থাকে তাহলে নানা সমস্যা হতে পারে। পুরসভার মতে কোথাও বেড়াতে গেলে পোষ্যকে নিয়ে গিয়ে ক্রেশে রাখতে হয়। কিন্তু ফিরে এসে যদি তাকে খুঁজে না পাওয়া যায় সে ক্ষেত্রে লাইসেন্স না থাকলে পুলিশ কোন অভিযোগ গ্রহণ করবে না।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং