১০ জন নিয়ে খেলেও সৌদি সুপার কাপের ফাইনালে রোনাল্ডোর আল নাসর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ৭০ মিনিটের বেশি সময় ১০ জন নিয়ে খেলেও করিম বেনজেমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে পৌঁছল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসর। এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছলেন রোনাল্ডোরা। আগামিকাল বুধবার (২০ অগস্ট) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আল আহলি এবং আল কাদেসিয়া। ওই ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামবেন সিআর সেভেনরা।

মঙ্গলবার সন্ধ্যায় হংকং স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আল ইত্তিহাদের মুখোমুখি হয়েছিল আল নাসর। শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় দুই দল। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন সেনেগাল তারকা সাদিও মানে। যদিও বেশি ক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি আল নাসর। ১৬ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান আল ইত্তিহাদের ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। ২৫ মিনিটে জোর ধাক্কা খায় রোনাল্ডোর দল। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সাদিও মানেকে। ফলে ১০ জনের দল হয়ে যায় আল নাসর। ফলে কৌশল বদলে রক্ষণাত্মক হয়ে খেলতে থাকেন রোনাল্ডোরা। মুহুর্মুহু আক্রমণ তুলে এনে আল ইত্তিহাদের রক্ষণকে দিশেহারা করে তুলতে সক্ষম হলেও গোল পায়নি আল ইত্তিহাদ। প্রথমার্ধে ১-১ ফলাফল নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন হোয়াক্স ফেলিক্স-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। মূলত আল ইত্তিহাদের আক্রমণ রুখে দিয়ে প্রতি আক্রমণে যাওয়ার উপরেই নজর দিয়েছিল। তাতে সফলও হয়। ম্যাচের ৬১ মিনিটে প্রতি আক্রমণের সময় মাঝ মাঠ থেকে ফাঁকায় বল পেয়ে যান রোনাল্ডো। খানিকটা এগিয়ে বল বাড়ান হোয়াও ফেলিক্সকে। আলতো ছোঁয়ায় সেই বল আল ইত্তিহাদের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ফেলিক্স। এরপর দুই দলই গোলের তুমুল চেষ্টা করেও আর পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

তোলাবাজির অভিযোগে বেহালার বাহুবলি নেতা তারক সিংয়ের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব