আবার ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমকল: আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। ধৃতের নাম গাজলু শেখ। তার বাড়ি ডোমকল থানা এলাকায়। ধৃতের কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ডোমকল থানার অন্তর্গত কামড়দিয়ার কালিতলা এলাকায় এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতে এই একটি দেশীয় বন্দুক উদ্ধার হয়। এরপর গ্রেফতার করা হয়  গাজলু শেখ নামে ওই ব্যক্তিকে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ বুধবার আদালতে তোলা হবে গাজলু শেখকে। এর সঙ্গে আর কে বা কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে ডোমকল থানার পুলিশ।

মাঝেমধ্যেই অস্ত্র উদ্ধারের জন্য শিরোনামে আসে নবাবের শহর মুর্শিদাবাদ। কিছুদিন আগেই মুর্শিদাবাদের এই ডোমকল থেকেই উদ্ধার হয়েছিল প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে গ্রেফতার করা হয় এক পাচারকারীকে। উদ্ধার হয় প্রচুর পরিমাণে জাল নোট। মুর্শিদাবাদ, মালদা, দুই চব্বিশ পরগনার মতো সীমান্তবর্তী এলাকা দিয়ে আগ্নেয়াস্ত্র পাচার যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে পুলিশও একেবারে জোঁকের মতো পড়ে রয়েছে পাচারকারীদের পেছনে। প্রায়ই পুলিশের হাতে ধরা পড়ছে এমন সব পাচারকারী। উদ্ধার হচ্ছে প্রভূত পরিমাণে আগ্নেয়াস্ত্র।

সেদিনের উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রর মধ্যে ছিল একটি দীর্ঘ পাল্লার দেশীয় রাইফেল, চারটে পাইপ গান, অনেকগুলি ছোট বন্দুক। এগুলি সবকটিই সম্পূর্ণ ছিল। আর ছিল নয় রাউন্ড গুলি। এছাড়াও অসম্পূর্ণ হওয়া বারো পিস বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছিল। এছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম হাইড্রোলিক পাইপ, দুটি সাধারণ পাইপ, পাঁচটি ড্রিল মেশিন, ১টি কাটিং মেশিন, ১টি এয়ার ব্লোয়ার, ১টি ডাইস, ২টি মেটাল সিট সহ আগ্নেয়াস্ত্র তৈরীর বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছিল।

এই ঘটনারও কিছুদিন আগে পুলিশের গোপন অভিযানে এই ডোমকল থেকেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। তাতে গ্রেফতার হয় ১। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ডোমকলের পশ্চিম কুচিয়ামোরা এলাকায় তল্লাশি চালায় ডোমকল থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম ছিল আরব আলি ওরফে বদর। তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছিল। ধৃতের হেফাজত থেকে পুলিশ যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছিল, তার মধ্যে ছিল— একটি দীর্ঘ পাল্লার দেশীয় রাইফেল। দুটি দীর্ঘ পাল্লার দেশীয় তৈরি ১২ বোরের আগ্নেয়াস্ত্র। একটি উন্নত মানের দেশীয় তৈরি ৭ মিমি পিস্তল, ম্যাগাজিনসহ চার রাউন্ড গুলি, বিশ রাউন্ড ১২ বোরের গুলি, চার রাউন্ড ৭ মিমি তাজা গুলিও উদ্ধার করেছিলেন পুলিশ আধিকারিকরা।

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন