Durand Cup 2025: যুবভারতীতে নিভল মশাল, ইতিহাস গড়ল ডায়মন্ড হারবার

Share:

নিজস্ব প্রতিনিধি: অসংখ্য গোল মিসের খেসারত দিয়ে ডুরান্ড কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল। ফের অধরা থাকল ট্রফি। বুধবার (২০ অগস্ট) রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসি’র কাছে ২-১ গোলে হেরে গেল লাল-হলুদ ব্রিগেড। এদিন জয়ের ফলে ইতিহাস গড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। আগামী  শনিবার (২৩ অগস্ট) ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।

এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে লাল-হলুদ ব্রিগেড। স্পেনীয় কায়দায় তিকিতাকা ধাঁচের ফুটবল খেলতে থাকেন ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ, বিপিন সিং, মিগুয়েল ফিগেরা। ম্যাচের চার মিনিটেই গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। মিগুয়েলের দৌড়ে তটস্থ হয়ে পড়েছিল ডায়মন্ড হারবারের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। যদিও কাজের কাজ হয়নি আট মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে প্রায় গোল পেয়ে যাচ্ছিল ডায়মন্ড হারবার এফসি। জবি জাস্টিনের বাড়ানো দুর্দান্ত পাস থেকে শট নিয়েছিলেন পল। কোনও ক্রমে তা প্রতিহত করেন লাল-হলুদের গোলরক্ষক প্রভসুখন গিল। ১৫ মিনিটে নুঙ্গার থেকে বল পান মহেশ। তিনি পাস বাড়ান দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে। তার পর বল যায় মিগুয়েলের কাছে। মিগুয়েলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২২ মিনিটে ইস্টবেঙ্গলের আনোয়ার আলি মাঝমাঠ থেকে চকিতে শট নিয়েছিলেন। ওই শট পোস্টের বাইরে যায়। ২৫ মিনিটে স্যামুয়েলের কাছ থেকে পাওয়া বল পোস্টের উপর দিয়ে মারেন জবি জাস্টিন। ৩৩ মিনিটে জোর ধাক্কা খায় লাল-হলুদ ব্রিগেড। বিশ্রি ফাউল করে হলুদ কার্ড দেখেন লালচুংনুঙ্গা। ফলে  দল ফাইনালে উঠলে খেলতে পারবেন না তিনি। ৪৩ মিনিটে মহেশের বাড়ানো পাস ধরে দিমিকে পাঠান বিপিন। সহজ সুযোগ মিস করেন মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোলদাতা দিমি। সংযক্ত সময়ে নাওরেম মহেশের বাঁ-পায়ের গোলার মত শট পোস্ট কাঁপিয়ে ফেরত আসে৷ আধিপত্য রেখেও কাঙ্খিত গোল তুলে নিতে ব্যর্থ অস্কার ব্রুজোঁর ছেলেরা৷ গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নুঙ্গা ও এডমুন্ডকে তুলে প্রভাত লাকরা ও জিকসন সিংকে নামান লাল-হলুদ কোচ। ৫০ মিনিটে সুবর্ণ সুযোগ মিস করেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। মহেশের কাছ থেকে পাওয়া বল সরাসরি সাইড জালে মারেন। চার মিনিট বাদে ৫৪ মিনিটের মাথায় মিগুয়েলের কর্নার থেকে বল পেয়ে ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি দিমি। ৫৭ মিনিটে ফের সুযোগ মিস করেন বিপিন সিং। ইস্টেবঙ্গলের আক্রমণের ঝাঁজ বাড়তেই এক সঙ্গে তিন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেন ডায়মন্ড কোচ। স্যামুয়েল , হলিচরণ নার্জারি ও সাউরুথকিমাকে তুলে নামান  মেলরয়, গিরিক খোসলা, আঙ্গুসানাকে। ৬৪ মিনিটে দলের নিশ্চিত পতন রোধ করেন ডায়মন্ড হারবারের গোলরক্ষক মিরশাদ মিচু। বক্সের বাইরে থেকে জিকশন সিংয়ের দুর্দান্ত শট আটকে দেন।  ফিরতি বলে বিপিন শট নেওয়ার আগে ফের সেভ করেন। এর পরই দ্রুত প্রতি আক্রমণে উঠে দুরন্ত ব্যাকভলিতে গোল করে ডায়মন্ড হারবারকে এগিয়ে দেন মিকেল। গোল খেয়েই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ইস্টবেঙ্গল। কয়েক সেকেন্ডের মধ্যে মাঝমাঠ থেকে সরাসরি শটে ডায়মন্ড হারবারের জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান আনোয়ার আলি। ৭৯ মিনিটে ডি বক্সের ভিতর থেকে বাঁ পায়ে মিগুয়েলের বাঁকানো শট। বক্সের কানায় লেগে বেরিয়ে যায়। ৮৩ মিনিটের মাথায় কর্নার থেকে পাওয়া শট ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন জবি জাস্টিন। ৮৫ মিনিটে গোল শোধের সুবর্ণ সুযোগ মিস করেন লাল-হলুদের রশিদ। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে বিপিন সিং ও প্রভাত লাকরাকে তুলে পিভি বিষ্ণু ও ডেভিড লালহানসাঙ্গাকে নামান ইস্টবেঙ্গল কোচ ব্রুজোঁ। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ডায়মন্ড হারবারের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে এমন হার মানতে পারেননি ইস্টবেঙ্গল সমর্থকরা। তারা মনে করছেন, ‘অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই ডুবতে হয়েছে।’

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ