এশিয়ান কাপের আগে করোনার থাবা পড়ল ভারতীয় শিবিরে, আক্রান্ত ২

আশঙ্কাটা আগেই তৈরি হয়েছিল। এবার সেটা সত্যি হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাটা আগেই তৈরি হয়েছিল। এবার সেটা সত্যি হল। আই লিগ, আইএসএলের পর এবার এএফসি এশিয়ান কাপেও থাবা বসাল করোনা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়ান কাপ। ইতিমধ্যে ভারতীয় মহিলা ফুটবল দলের দুই সদস্য এই মারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা ফুটবলার কিনা সেই বিষয়টি এখনও পুরোপুরি চূড়ান্ত নয়। কিন্তু সূত্রের খবর আক্রান্তদের মধ্যে একজন ফুটবলার। ওই দু’জনকেই নাকি ইতিমধ্যেই আইসোলেশনে পাঠানো হয়েছে। 

তবে এর ফলে বড়সড় সমস্যার মুখে পড়ে গিয়েছে ভারতীয় দল। উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার তাদের ইরানের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু দলের এক ফুটবলার আক্রান্ত হওয়ায় ফের ছক বদল করতে হচ্ছে ব্লু টাইগ্রেসদের। 

ফেডারেশনের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে, ‘ভারতীয় দলের দুই সদস্য করোনায় আক্রান্ত। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে। দলের বাকি সদস্যরা সুরক্ষিত এবং নিরাপদে থাকে সেই জন্য সবরকম চেষ্টাই করা হচ্ছে’। করোনার সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য স্থগিত হয়েছে আই লিগ। আইএসএসেও রীতিমতো জাকিয়ে বসেছে কোভিড।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির