‘এবার তোর পালা’, বিদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি পঞ্জাবি গায়ক মানকির্তকে

একের পর এক পঞ্জাব গায়কদের টার্গেট। সিধু মুসে ওয়ালাকে হত্যার পর থেকেই একাধিক পঞ্জাবি গায়ক মৃত্যুহুমকির শিকার হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক পঞ্জাব গায়কদের টার্গেট। সিধু মুসে ওয়ালাকে হত্যার পর থেকেই একাধিক পঞ্জাবি গায়ক মৃত্যুহুমকির শিকার হয়েছেন। বেশিরভাগকেই টার্গেট করেছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এবার পাঞ্জাবি গায়ক মানকির্ত আওলাখকে বিদেশী নম্বর থেকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা গায়ককে বলেছিলেন যে “আর বেঁচে থাকার সময় নেই তাঁর, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে।” নম্বরটি ইতালির বলে জানা গিয়েছে। মৃত্যু হুমকিমূলক ফোন পাওয়ার পর থেকেই ভয়ে শিঠিয়ে আসছেন গায়ক। তিনি মূলত পঞ্জাবের মোহালির বাসিন্দা। ৩৪ বছর বয়সী এই গায়ক ইতিমধ্যেই পুলিশকে বিষয়টি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, ফোনের অপর প্রান্তের ব্যক্তি তাঁকে আরও বলেছেন, “আমরা তোমাকে ঠিক করে দেব। তোমার ছেলে বা স্ত্রী থাকলে আমাদের কিছু যায় আসে না। আমরা তোমাকে ঠিক করে দেব। এটা কে সহজ হুমকি মনে করো না।”

তবে এই প্রথম নয়! ২০২২ সালের মে মাসে সিধু মুসে ওয়ালার হত্যার কয়েকদিন পর মৃত্যুহুমকি পাওয়া পুলিশি নিরাপত্তা দাবি করা বেশ কয়েকজন পঞ্জাবি গায়কের মধ্যে আওলাখও ছিলেন। দাবিন্দর বাম্বিহা গ্যাংয়ের হুমকির পর আওলাখ পঞ্জাব পুলিশের কাছে তার নিরাপত্তা বৃদ্ধির দাবিও করেছিলেন। ২০২২ সালে খুন হওয়া পঞ্জাবি গায়ক তথা রাজনীতিবিদ সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড কেবল দেশকেই নয়, গোটা বিশ্বকেও হতবাক করে দিয়েছিল। পঞ্জাব পুলিশ তাঁর নিরাপত্তা কমানোর একদিন পরেই পঞ্জাবের মানসা জেলায় কিছু অজ্ঞাত আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে যান সিধু। ২৮ বছর বয়সী গায়কের শরীরে প্রায় ২৫টি গুলি লেগেছিল। তাঁর শরীরে বারুদও পাওয়া গিয়ে ছিল। যা থেকে বোঝা যায়, গায়ককে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। তাঁর মৃত্যুর দায় নিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী গোল্ডি ব্রার।

সিধু হত্যার পরেই আরও একাধিক পঞ্জাবি গায়ককে টার্গেট করা হয়েছিল এবং মৃত্যু হুমকি দেওয়া হয়েছিল। যার মধ্যে একজন ছিলেন মানকির্ত আওলাখও। ২০২২ সালে তাঁকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বী দবিন্দর বাম্বিহা গ্যাং মৃত্যুর হুমকি দিয়েছিল। তখন মানকির্ত পঞ্জাব পুলিশকে তার নিরাপত্তা বাড়ানোর অনুরোধ করেছিলেন। তখন একটি সোশ্যাল মিডিয়া পোস্টও ভাইরাল হয়েছিল। যেখানে দাবি করা হয়েছিল যে, সিধু মুসেওয়ালা হত্যার পিছনে গায়ক মানকির্ত আওলাখের হাত রয়েছে। সমস্ত গায়কদের কাছ থেকে টাকা আদায়ের পিছনে মানকির্তের হাত রয়েছে। দবিন্দর বাম্বিহা গ্যাং থেকে পাঠানো পোস্টে আরও বলা হয়েছিল যে, লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের মুসেওয়ালাকে হত্যা করা উচিত হয়নি। এদিকে সিধুর মৃত্যুর ৩ বছর হয়ে গিয়েছে। তাঁর অভাব পূরণ হবে না ঠিকই। কিন্তু গায়কের বাবা-মায়ের কোলে সিধুর ভাই এসেছে। যাঁকে আইভিএফ পদ্ধতির মাধ্যমে জন্ম দিয়েছেন সিধুর মা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের