সেন্সরের গেরোয় আটকে যোগীর বায়োপিক, ছবি দেখে রায়দানের সিদ্ধান্ত আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি,মুম্বই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বায়োপিক নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। বৃহস্পতিবার ২১ আগস্ট বম্বে হাইকোর্ট জানিয়েছে যে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সার্টিফিকেশন চেয়ে নির্মাতাদের আবেদনের শুনানির আগে বিচারপতিরা চলতি সপ্তাহান্তে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ ছবিটি দেখবেন। সিনেমার কোনও অংশ যাতে কাটা না হয় সেই আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সম্রাট সিনেমাটিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। বম্বে হাইকোর্টে তাদের প্রতিনিধিত্ব করেছেন আইনজীবী রবি কদম, সতত্য আনন্দ এবং নিখিল আরাধে। আইনজীবীরা বলছেন, সিবিএফসি প্রথমে ছবিতে ২৯টি কাট চেয়েছিল। পরে তাদের সংশোধন কমিটি ২১টিতে কমিয়ে এনেছে। কিন্তু সেন্সর বোর্ডের এই কাটাকুটিতে একমত নয় সিনেমাটিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছে।

সিবিএফসির পক্ষে উপস্থিত আইনজীবী অভয় খান্ডেপারকর বলেন যে বোর্ড স্বাভাবিক ন্যায়বিচারের নীতি অনুসরণ করেছে এবং চলচ্চিত্র নির্মাতাদের এখনও সিনেমাটোগ্রাফ আইনের অধীনে আপিল করার সুযোগ রয়েছে। তবে, বিচারপতি রেবতী মোহিতে ডেরে এবং ডঃ নীলা গোখলের বেঞ্চ উল্লেখ করেছে যে, বিকল্প প্রতিকার থাকলেও আদালতের এখতিয়ার বাতিল করা যাবে না। বিচারকরা সিবিএফসি-রও সমালোচনা করেছেন। তাঁদের মেতে সেন্সর বোর্ড প্রথম থেকেই প্রাকৃতিক ন্যায়বিচার বজায় রাখতে ব্যর্থ হয়েছে। “আপনার শুরুতেই এটি করা উচিত ছিল। এটি এমন একটি অনুশীলন যা আপনার প্রতিটি চলচ্চিত্রের জন্য করা উচিত ছিল। আপনি এটি করতে ব্যর্থ হয়েছেন,” বেঞ্চ মন্তব্য করেছে।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিবিএফসি। তাদের দাবি, চলচ্চিত্র নির্মাতারা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) নিতে বাধ্য, কারণ ছবিটি তাঁর জীবনের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু নির্মাতারা যুক্তি দেন যে ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’ সিনেমাটি “দ্য মঙ্ক হু বিকেম চিফ মিনিস্টার” বইটি দ্বারা অনুপ্রাণিত। যখন বিষয়বস্তু জনসাধারণের জন্য উপলব্ধ উপাদান থেকে নেওয়া হয় তখন এনওসি বাধ্যতামূলক করা যায় না। ১ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ আ যোগী’র। কিন্তু সেন্সর বোর্ড ও আদালতে গেরোয় ছবি মুক্তি কার্যত ঝুলে রয়েছে। বিচারপতির বেঞ্চ এখন ছবিটি নিজেরাই দেখার সিদ্ধান্ত নিয়েছে। তারপর ২৫ অগস্ট হবে আবেদনের শুনানি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের