অভিনয়ে ডেবিউ প্রধানমন্ত্রী মোদির প্রাক্তন দেহরক্ষী লাকির, কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?

অভিনয়ে ডেবিউ করলেন 'RAW'-এর এজেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন দেহরক্ষী লাকি বিষ্ট। জানা গিয়েছে, তিনি "সেনা- গার্ডিয়ানস অফ দ্য নেশন"-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ে ডেবিউ করলেন ‘RAW’-এর এজেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন দেহরক্ষী লাকি বিষ্ট। জানা গিয়েছে, তিনি “সেনা- গার্ডিয়ানস অফ দ্য নেশন”-এ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। যেটি বর্তমানে এমএক্স প্লেয়ারে সম্প্রচারিত হচ্ছে। “সেনা- গার্ডিয়ানস অফ দ্য নেশন”-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম সিংহ চৌহান, যশপাল শর্মা, শার্লি সেটিয়া, আনন্দেশ্বর দ্বিবেদী, রাহুল তেওয়ারি, বিজয় বিক্রম সিং, অনুপম ভট্টাচার্য, নীলু ডোগরা এবং ফানচো। তবে লাকি ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন কী করে? এ প্রসঙ্গে লাকি বিষ্ট জানিয়েছেন, একটি বিশেষ আমন্ত্রণের মাধ্যমে তিনি সুযোগটি পেয়েছেন। আসলে বাস্তব জীবনের সামরিক পটভূমি এবং অভিজ্ঞতা বিবেচনা করে, নির্মাতারা চেয়েছিলেন একজন প্রকৃত সেনাকে পর্দায় নেওয়ার, এইভাবেই তিনি সুযোগটি পান।

তবে প্রথমবার ক্যামেরার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা কেমন লাকির? এই বিষয়ে মোদির প্রাক্তন দেহরক্ষী জানিয়েছেন, “এটি আমার জন্যে সম্পূর্ণ নতুন এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা ছিল। বাস্তব জীবনে, আপনি কর্তব্য পালন করছেন। কিন্তু আপনি যদি একই আবেগ পর্দায় দেখানোর সুযোগ খোঁজেন, তাহলে নিঃসন্দেহে এটি একটি দারুণ অভিজ্ঞতা হবে। উভয়ই আলাদা, কিন্তু বাস্তব অনুভূতিগুলি আমাকে এই ছবিতে অভিনয়ের জন্যে আরও সহজ করে তুলেছে।”

মাঠে এবং পর্দায় একজন সৈনিক হওয়ার অনুভূতি কতটা আলাদা, এ বিষয়ে লাকি বলেন, “মাঠে একজন সৈনিক হওয়ার অর্থ প্রকৃত দায়িত্ব পালন করা এবং নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা, অন্যদিকে পর্দায় একজন সৈনিক হওয়া হল শুধুমাত্র বাস্তবের প্রতিফলন, অভিনয়ের মাধ্যমে দেখানো। বাস্তব যুদ্ধে ভয়, ঘাম এবং ত্যাগ থাকে, যখন পর্দায় এই আবেগ অভিনয় এবং ক্যামেরার লেন্সের মাধ্যমে প্রকাশ পায়।” এরপর তাঁর সহকর্মী অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে লাকি বলেন, ‘এটি খুবই ভাল এবং শিক্ষণীয় অভিজ্ঞতা। সবাই শ্রদ্ধা এবং উষ্ণতা দেখিয়েছে। পরিবেশটি বন্ধুত্বপূর্ণ ছিল, যা আমার কাজকে আরও সহজ এবং উপভোগ্য করে তুলেছে।’ প্রসঙ্গত, লাকি বিষ্ট, পূর্বে এনএসজি এবং এসপিজিতে দায়িত্ব পালন করেছেন, তিনি দুই ভারতীয় প্রধানমন্ত্রীকে পাহারা দেওয়া সবচেয়ে কম বয়সী কমান্ডাদের মধ্যে একজন ছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের