কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাত্রাপথে মর্মান্তিক দুর্ঘটনা, অটো উল্টে গুরুতর জখম ৮ পুণ্যার্থী

কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের যাত্রাপথে ঘটে গেল চরম দুর্ঘটনা। অটো ও একটি চারচাকা গাড়ির সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল উভয় গাড়ির সামনের অংশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে পুণ্যার্থীদের যাত্রাপথে ঘটে গেল চরম দুর্ঘটনা। অটো ও একটি চারচাকা গাড়ির সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল উভয় গাড়ির সামনের অংশ। ঘটনায় গুরুতর জখম হয়েছে আটজন পুন্যার্থী। তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (২২ অগস্ট) ছিল কৌশিকী অমাবস্যা। হিন্দু ধর্মে এই দিনটিকে একটি বিশেষ দিন মনে করা হয়। বিশেষ দিনটি মা কালীর নামে উৎসর্গ। সেই কারণে বৃহস্পতিবার (২১ অগস্ট) রাত থেকেই তারাপীঠে ভক্তদের ভিড় জমতে শুরু করেছিল। ভারতের ৫১ টি সতিপীঠের অন্যায় ধর্মীয় স্থান তারাপীঠ। এখানে মা কালী, মা তারা রূপে পূজিত হন। কৌশিকী অমাবস্যা তারাপীঠের অন্যতম বৃহৎ উৎসব। এদিন পুজো উপলক্ষে প্রায় ৫ লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছিল।

তেমনই গত বৃহস্পতি বার রাত প্রায় ১১টা নাগাদ পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল ১১ জনের পুণ্যার্থীবাহী একটি অটো, ঠিক সেই সময়েই রামপুরহাট থানা সংলগ্ন বর্ষাল মোড়ের কাছে একটি চারচাকা গাড়ির সঙ্গে ওই পুন্যার্থীবাহী অটোরটির মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের জেরে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই চারচাকা গাড়িটি তারাপীঠ থেকে রামপুরহাটের দিকে ফিরছিল এবং অটোটি রামপুরহাট থেকে তারাপীঠ যাচ্ছিল। তখনই বর্ষাল মোড়ের কাছে চারচাকা গাড়িটি ঢোকার সময়ে একটি iবাইককে ধাক্কা মারে। বাইকচালক গাড়িটিকে থামতে বললেও, চালক না দাঁড়িয়ে দ্রুত বেরিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পরে বর্ষাল মোড়ের কাছে গিয়ে গাড়িটির সঙ্গে ওই পুন্যার্থীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে উভয় গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।অটোতে থাকা ১১ জন পুণ্যার্থীর মধ্যে ৮ জন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁরা এখন চিকিৎসাধীন। পুজো দিতে গিয়ে এমন দুর্ঘটনার সম্মুখীন হওয়ায়, কেউ পুজো দিতে পারেনিনি। তবে এই দুর্ঘটনার পর ওই রাস্তায় কিছুক্ষন যান চলাচল বন্ধ ছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উল্লেখ্য, প্রতিবছর পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠ কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয়। এটি তারাপীঠের অন্যতম বৃহৎ উৎসব। বিশেষ তিথিকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে সাধু-সন্ন্যাসী তারাপীঠে পা রাখেন। পুরাণ কাহিনী অনুযায়ী, কৌশিকী অমাবস্যায় দেবী তারা মা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর, কুশুম্ভ ও নিশুম্ভ দানবকে বধ করে ছিলেন। আবার এদিনই তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছতলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই তিথিতে পূণ্যলাভের আশায় প্রতিবছরই লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায়েত হয় তারাপীঠে।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক