ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিক্যাল কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিক্যাল কলেজ। ২৪ ঘন্টা ধরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়ার চিকিৎসকদের একাংশ। অভিযোগ,বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয়। সে ঘটনায় তৃণমূল ঘনিষ্ট দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে মেডিক্যাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিক্যালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয়।

শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দলের ঘনিষ্ঠ। তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ওই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষকে তারা বলে জানান।

যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি(CCTV) ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিক্যালের অধ্যক্ষ(MSVP) পার্থপ্রতিম মুখোপাধ্যায়। কিন্তু আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের স্পষ্ট দাবি এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় হাসপাতালের অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। এখনো পর্যন্ত যারা মার খেয়েছে তাদের টেলিফোনে হাসপাতালের অধ্যক্ষ কোন ধরনের যোগাযোগ স্থাপন করে অনুশোচনা জানাননি এমনটাই অভিযোগ আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের। উপরন্ত বেশ কিছু জুনিয়র চিকিৎসকদের নিয়ে এসে নিজের ঘর থেকে বেরোনোর চেষ্টা করেন অধ্যক্ষ। তাতে উত্তেজনা সৃষ্টি হয়। অধ্যক্ষকে আটকে রেখে বিক্ষোভ চলছে। উত্তেজনা রয়েছে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?