চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

নিজস্ব প্রতিনিধি, কটক: ওড়িশা উপকূলে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS)- এর প্রথম উড়ান পরীক্ষা সফল হয়েছে DRDO’র (Defence Research and Development Organisation )। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এই প্রসঙ্গে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন। তাতে তিনি জানিয়েছেন, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) শনিবার ২৩ অগস্ট ওড়িশার উপকূলে রাত ১২.৩০ মিনিটে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম (IADWS) এর প্রথম উড়ান পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। অপারেশন সিঁদুরের সাড়ে তিন মাস পর এই উড়ান সম্পন্ন হয়েছে।

শনিবার ওড়িশার উপকূলে ১২:৩০ মিনিটে দেশীয়ভাবে তৈরি এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উড়ান-পরীক্ষা করা হয়েছে। IADWS হল একটি বহু-স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এটি সমস্ত দেশীয় পদ্ধতিতে তৈরি দ্রুত প্রতিক্রিয়াশীল ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। খুব স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (VSHORADS) ক্ষেপণাস্ত্র এবং একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার ভিত্তিক নির্দেশিত শক্তি অস্ত্র (DEW) সিস্টেম নিয়ে গঠিত IADWS।

 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে উড়ান পরীক্ষার জন্য অভিনন্দন জানিয়েছেন। একটি পোস্টে সিং লিখেছেন, “আইএডিডব্লিউএস-এর সফল উন্নয়নের জন্য আমি ডিআরডিও, ভারতীয় সশস্ত্র বাহিনী এবং প্রযুক্তিগত উন্নতিকে অভিনন্দন জানাই। এই অনন্য উড্ডয়ন পরীক্ষা আমাদের দেশের বহু-স্তরীয় বিমান-প্রতিরক্ষা ক্ষমতা প্রতিষ্ঠা করেছে এবং শত্রুর আকাশ হুমকির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির জন্য অঞ্চল প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চলেছে।”

‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিজের শক্তি প্রদর্শন করেছে। পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে কার্যকরভাবে একাধিক ড্রোন, ক্ষেপণাস্ত্র, মাইক্রো-ইউএভি এবং হালকা অস্ত্রগুলিকে আকাশেই বিনষ্ট করেছে। পাশাপাশি নিজেদের একটি নির্ভরযোগ্য এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ক্ষমতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ