মৃত্যুর ৪ মাস পর কবর থেকে তোলা হল গৃহবধূর মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথগঞ্জ: রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের(Raghunathganj) তেঘরি হাজীপাড়া এলাকায় ওই গৃহবধূর দেহ তোলা হয়। তারপরই দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়। কবর (Grave)থেকে দেহ ওঠানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কবরস্থানের কাছে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দেহ কবর থেকে তোলা হয়। উল্লেখ করা যেতে পারে, গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখ রঘুনাথগঞ্জের তেঘরী এলাকার ফাতেমা খাতুন নামে এক গৃহবধূর(House Wife) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলেও সেসময় মহিলার মৃত্যুর ঘটনায় তারই স্বামী এজাজ আহমেদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন মৃতার বাবার বাড়ীর লোকজন।

গৃহবধূকে খুন করার পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন তারা। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মৃত গৃহবধূর বাবার বাড়ীর লোকজন। অবশেষে রঘুনাথগঞ্জের বধূর দেহ কবর থেকে তুলে দ্বিতীয় বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। চারমাস পর দেহ উঠিয়ে দ্বিতীয়বারের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। রবিবার সকাল সকাল দেহ ও ওঠানোর ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। মৃতদেহ ওঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

প্রচুর মানুষের ভিড় জমে। অভিযুক্ত স্বামী এজাজ আহমেদকে(Husband Azaz Ahamed) সঙ্গে নিয়েই দেহ কবর থেকে তোলা হয়। কবর থেকে দেহ তোলার সময় পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয় । যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। কড়া পুলিশি প্রহরার মধ্যে মৃতদেহ তুলে নিয়ে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির