চাঁচলে জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচল: জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের জন্য নেওয়া হচ্ছে মোটা টাকা।৫০০ থেকে ৭০০ টাকা করে কাটমানি(Cut Money) নেওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। জেলাশাসকের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের(Karba Gram Panchayet) ঘটনা।নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে জন্ম শংসাপত্র অতি গুরুত্বপূর্ণ। তাই হাতে লেখা জন্ম শংসাপত্র পরিবর্তন করে সেটিকে আধুনিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে।

অনেকেই নিজের জন্ম শংসাপত্রটি অনলাইন প্রক্রিয়াকরনের জন্য পঞ্চায়েতে ছুটছেন। আর এখানেই ব্যবসা ফেঁদে বসেছে পঞ্চায়েত। পঞ্চায়েত কর্তৃপক্ষ জন্ম শংসাপত্র সংশোধন(Birth Certificate Correction) অনলাইন প্রক্রিয়াকরণের জন্য উপভোক্তাদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ টাকা দাবি করছে বলে অভিযোগ। টাকা না দিলে কাজ হবে না সাফ কথা পঞ্চায়েত কর্তৃপক্ষের। অনেকেই কাজ না করিয়ে ঘুরে আসছেন। গোটা ঘটনা উপভোক্তাদের একাংশ জেলাশাসকের(DM) কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন।

যদিও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক বলেন, কোন টাকা পয়সা নেওয়া হয়নি। যারা অভিযোগ করছেন তারা মিথ্যে অভিযোগ করছেন।
সরকারি পরিষেবাকে হাতিয়ার করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। মালদা দক্ষিণের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, যেখানেই তৃণমূলের ছোঁয়া সেখানেই দুর্নীতি।অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি জেলা তৃণমূল নেতৃত্বের।ইতিমধ্যে এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে পঞ্চায়েত পর্যায়ে তদন্ত।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির