ক্যাপ্টেন-সহ ৬ জন করোনায় আক্রান্ত হলেও শেষ আটে পা রাখল ভারত

করোনার থাবার হাত থেকে রেহাই পায়নি চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার থাবার হাত থেকে রেহাই পায়নি চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও। মারণ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ভারতীয় যুব দলের ৬ জন ক্রিকেটার। যার মধ্যে নাম রয়েছে অধিনায়ক যশ ধুলও। বর্তমানে তারা সকলেরই আইসোলেশনে রয়েছেন। যার ফলে গত বুধবার রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দল গড়তে দিয়েও সমস্যায় পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। কিন্তু অনেকে না থাকলেও আইরিশদের বড় ব্যবধানেই চূর্ণ করে বিশ্বকাপের শেষ আটে পা রেখেছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষকে ১৭৪ রানে হারিয়েছে তারা। 

যশ না থাকায় দলকে নেতৃত্ব দেন নিশান্ত সিন্ধু। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩০৭ রান তোলে ভারত। সর্বাধিক ৮৮ রান করেন হারনুর সিং। 

এরপর ৩০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। টিম ইন্ডিয়া বোলিংয়ের সামনে মাথা তুলেই দাঁড়াতে পারেনি আইরিশরা। মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ভারতের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন গার্ভ, অনিশ্বর এবং কুশলরা। যার ফলে বড় ব্যবধানে জিতেই ক্যারিবিয়ানদের দেশে চলা বিশ্বকাপের শেষ আটে পা রাখল মেন ইন ব্লু জুনিয়ররা। 

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির