SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

Share:

নিজস্ব প্রতিনিধি, বড়ঞা : সকাল থেকে তল্লাশি অভিযানের পর জীবনকৃষ্ণ সাহাকে  গ্রেফতার করেছে ইডি। সকাল থেকে দীর্ঘ ৫ ঘণ্টার বেশি তল্লাশি অভিযান চালিয়ে ফের গ্রেফতার করা হয়েছে। সিবিআই-র পর এবার ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা। ইডি সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহার একাধিক ব্যাঙ্ক খতিয়ে দেখেছেন। ইডির অভিযোগ, একাধিক জায়গা থেকে টাকা ঢুকেছে জীবন কৃষ্ণ সাহার ব্যাঙ্কে। সোমবারই তাঁকে কলকাতায় এনে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে।

ইডি আধিকারিকদের অভিযোগ, চাকরি দেওয়ার ক্ষেত্রে নগদ টাকার পাশাপাশি ব্যাঙ্কের মাধ্যমে ও টাকা লেনদেন করা হয়েছে। জীবনকৃষ্ণ সাহা ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্কে সরাসরি টাকা দেওয়া হয়েছে। এদিন তাঁর বাড়িতে অভিযান চালানোর সময়  তথ্য গোপন করা এবং পালিয়ে যাবার চেষ্টা করেছএন তিনি। একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞআসাবাদ করেছে ইডি আধিকারিকরা। সমস্ত নথি খতিয়ে দেখে একাধিক তথ্য হাতে পেয়েছেন বলে জানা গিয়েছে। এবার তাঁকে গ্রেফতারের পর কলাকাতায় নিয়ে আসা হচ্ছা। দেরি না করে সোমবারই ব্যাঙ্কশাল কোর্টে তুলতে চাইছে ইডি। নিজেদের রিমান্ডে চাইতে পারে ইডি।

জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় ইডি। সপ্তাহের শুরুতে সোমবার রাজ্য জুড়ে ফের তল্লাশি অভিযান শুরু করেছেন ইডি আধিকারিকরা। মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে দীর্ঘ ৫ যঘণ্টার বেশি চল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালান তাঁরা। অভিযানের কথা টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আগের মত। এখানেই শেষ নয়, বাড়ির কাছে ড্রেনের ধারে লুকিয়ে রেখেছিলেন নিজের ফোন। সেই ফোনের রিং করে সেটিকে উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, তেমন কোনও নথি এদিন বাজেয়াপ্ত করা হয়নি। তেব যে ফোনটি তিনি লুকিয়ে রেখেছিলেন, সেই ফোনটাই আসল। সেখান থেকে একাধিক তথ্য মিলবে।

ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, চাকরিজীবীদের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেই সবটাই যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক মানুষকে গ্রেফতার করেছিল ইডি। ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ নিজের দু’টি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। পরে পুকুর থেকে তাঁর মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়ার  ১৩ মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন। এদিন আবার তাঁর বাড়িতে হানা দিয়েছে ইডি।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১