পরকীয়ার মূল্য, প্রেমিকার মুখে জিলেটিন স্টিক পুরে বিস্ফোরণ ঘটিয়ে খুন করল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কে বলল প্রেম বড়ই মধুর? বরং বলা যেতে পারে প্রেম বড়ই নিষ্ঠুর। যদি তাই না হবে তাহলে মন দেয়া নেয়া যার সঙ্গে তার মুখে জিলেটিন স্টিক পুরে বিস্ফোরণ ঘটিয়ে ঠান্ডা মাথায় খুন করা কী সম্ভব? না কোনও গল্পগাঁথা নয়, এমনই হাড়হিম কাণ্ড ঘটেছে গতকাল রবিবার (২৪ অগস্ট) মাইশুরুর সালিকগরামা তালুকের ভেরিয়া গ্রামে।

সোমবার মাইশূর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ‘হুনসুর তালুকের গেরাসানাহাল্লির বাসিন্দা বছর কুড়ির রক্ষিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পেরিয়াপাটনা তালুকের বেত্তাদাপুরার বাসিন্দা সিদ্ধারাজু। বিবাহিতা জেনেও রক্ষিতার প্রেমে মজেছিলেন। গতকাল রবিবার দুজনেই ভেরিয়ায় এক মন্দিরে পুজো দিতে যান। পুজো দেওয়ার পরে স্থানীয় এক লজেই ওঠেন দুজনে। লজের ঘরেই বিস্ফোরণের শব্দ পেয়ে দৌড়ে যান ম্যানেজার। গিয়ে চোখের সামনে যা দেখেন, তাতে শরীর ঠান্ডা হয়ে যায় তার। রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রক্ষিতা।। সারা বিছানা রক্তে ভেসে যাচ্ছে। কি ঘটেছে জানতে চাওয়া হলে সিদ্ধারাজু জানান, মোবাইল ফোন বিস্ফোরণের কারণে ওই ঘটনা ঘটেছে।

সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেন ম্যানেজার। খবর পেয়েই লজে ছুটে যায় পুলিশ। রক্ষিতার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি আটক করে সিদ্ধারাজুকে। দীর্ঘ জেরার পরে ভেঙে পড়ে সে স্বীকার করে প্রেমিকা রক্ষিতার মুখে জিলেটিন স্টিক পুরে বিস্ফোরণ ঘটিয়ে মেরেছে। যদিও কী কারণে এমন নৃশংসভাবে প্রেমিকাকে হত্যা করা হল, তা নিয়ে কিছু বলতে রাজি হয়নি। পুলিশ জানিয়েছেন, ‘মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু হয়েছে। রক্ষিতার খুনের পিছনে প্রকৃত কী কারণ তা জানার চেষ্টা চলছে।’

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’