বিধ্বংসী ঘূর্ণিঝড় কাজিকির তান্ডবে লন্ডভন্ড ভিয়েতনাম, বন্ধ করে দেওয়া হলো বিমানবন্দর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে ধেয়ে আসছে চলতি বছরের অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি। সোমবার (২৫ অগস্ট) বিকেলেই ভিয়েতনামের উপকূলে আঘাত হানতে শুরু করেছে। যার জেরে ঘণ্টায় ১১৮ থেকে ১৩৩ কিলোমিটার বেগে শুরু হয়েছে ঝোড়ো বাতাস। ওই প্রবল বাতাসে লন্ডভন্ড হচ্ছে উপকূলীয় এলাকা। ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের মারণ ছোবল থেকে বাঁচাতে কয়েক লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বিমানবন্দর। প্রতিবেদন প্রকাশের সময়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাসিন্দাদের ঘরে বন্দি হয়ে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ভিয়েতনামের ‘৬৯’ নিউজ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির শক্তি কিছুটা কমলেও বাতাসের গতি এখনও বিপজ্জনক পর্যায়েই রয়েছে। আগাম প্রস্তুতি হিসেবে হা তিঙ্ঘ উপকূলীয় প্রদেশ থেকে প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি থান হোয়া, কোয়াং ত্রি, হুয়ে ও দা নাংসহ মধ্যাঞ্চলের আরও কয়েকটি প্রদেশেও সাধারণ মানুষকে উপকূল থেকে সরে যেতে বলা হয়েছে। ম‍ৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে। প্রায় ১৬ হাজার মাছ ধরার ট্রলার ও নৌকাকে বন্দরের সুরক্ষিত জায়গা রাখা হয়েছে। ঝড়ের কারণে ভিয়েতনামের হা তিঙ্ঘ ও নাগে অ্যানের দুটি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। দুই বিমানবন্দর থেকে ৩৫টি বিমানের উড়ান ও অবতরণ বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং হা তিঙ্ঘ প্রদেশে সড়ক পরিবহনও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, গত বছরের ভয়াবহ টাইফুন ইয়াগির মতোই শক্তিশালী হতে পারে কাজিকি। ইয়াগি ছিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঝড়, যাতে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিল। ঝড়ের তাণ্ডবের পরে যুদ্ধকালীন ভিত্তিতে যাতে উদ্ধারকার্য চালানো যায়, তার জন্য ১৬ হাজার সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। ভিন সিটির বাসিন্দা নাগুয়েন থি পুংয়ো সংবাদমাধ্যমকে বলেছেন ‘আমার জীবনে গত ৩৮ বছরে এমন ঝোড়ো হাওয়া কখনও বইতে দেখিনি।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক