ছাড়লেন ‘গুগল ইন্ডিয়া’র মোটা বেতনের চাকরি, এবার কোথায় গন্তব্য ‘পাপা কহতে হ্যায়’ ছবির নায়িকা ময়ূরীর?

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৯৬ সালে মুক্তি পেয়েছিল ‘পাপা ক্যাহেতে হ্যায়’। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল এই সিনেমা। আর এই একটি ছবি দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন ময়ূরী কঙ্গো এবং যুগল হংসরাজ। যুগল ছোটবেলায় ‘মাসুম’ ছবিতে অভিনয় করেছিলেন, তারপর বড় হয়ে একাধিক সিনেমা করেছেন। তবে আর বিশেষ কোনও সিনেমায় দেখা যায়নি তাঁকে। নয়ের দশকে হিন্দি টেলিভিশন থেকে সিনেমা সর্বত্রই ছিল যার বিচরণ সেই ময়ূরী যেন আচমকায় মাঝপথে সিনে দুনিয়া ছেড়ে পাড়ি জমিয়েছিলেন পেশা জগতে।

পারফরম্যান্স রেজাল্ট্রিক্স সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন প্রথমে তিনি।  ডিজিটাস সংস্থার অ্যাসোসিয়েট ডিরেক্টরও ছিলেন। জেনিথে কাজ করেছেন চিফ ডিজিটাল অফিসার হিসাবে। গুগল ইন্ডিয়ার এজেন্সি বিজনেস এর ইন্ডাস্ট্রি হেডও ছিলেন ময়ূরী। তাই বিনোদন জগৎ ছাড়ার পর তাঁর কেরিয়ারে শুধুই উত্তরণের গল্প। বর্তমানে কী করছেন তিনি?

ময়ূরী কঙ্গো বিনোদন জগতে থাকতে কাজ করছেন অজয় দেবগন, ববি দেওল, রানি মুখোপাধ্যায়, চন্দ্রচূড় সিং, আরশাদ ওয়ার্সি, অনুপম খেরের সঙ্গে। কিন্তু বিনোদন জগতকে নিজের কেরিয়ার হিসেবে গড়তে চাননি ময়ূরী। আইআইটি কানপুরে ভর্তি হয়েছিলেন তিনি। তারপরেই ‘নাসিম’-এ অভিনয়। ২০০৯ সালের পর বিনোদন জগৎ থেকে সরে আসেন অভিনেত্রী। ২০০৩ সালে বিয়ে করেন ব্যবসায়ী আদিত্য ধিলনকে।

হঠাৎ করে অভিনয় ছেড়ে দিয়েছিলেন কেন ময়ূরী? এর উত্তরে তিনি স্পষ্ট জানিয়েছিলেন তাঁর মনে হয়েছিল অভিনেত্রী হিসেবে দশ বছর সময় যথেষ্ট। সচরাচর দেখা যায় যে সকল অভিনেত্রী বলিউডে দশ বছর পূরণ করে ফেলেন, তার জায়গায় চলে আসেন নতুন মুখ। পুরনো অভিনেত্রীদের এই সরিয়ে দেওয়া বিষয়টি ভাল লাগেনি। তাই এই পরিস্থিতি এড়ানোর জন্যই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে এসেছিলেন ময়ূরী।

যে অভিনয়ের জন্য একদিন উচ্চশিক্ষা ছেড়ে দিয়েছিলেন। ফের সেই লেখাপড়াকে আবার আপন করে নিয়েছিলেন ময়ূরী। নিউইয়র্কে মার্কেটিং অ্যান্ড ফিনান্স নিয়ে এমবিএ কোর্স করেন। তারপর থেকেই শুরু হয় কর্মজীবন। সমগ্র কেরিয়ারে নানা বহুজাতিক সংস্থায় কাজ করার পর এবার পাবলিসিস গ্রুপের গ্লোবাল ডেলিভারি বিভাগের একেবারে শীর্ষে বসেছেন ময়ূরী। এই সংস্থা তথ্য প্রযুক্তি সংক্রান্ত যাবতীয় পরিষেবা দেয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের