বুধবারে চাঞ্চল্যকর সংবাদে হৃদয় দুর্বল হতে পারে, শক্ত রাখুন নিজেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার, সিদ্ধিদাতা গণেশের দিন। আজ ২৭ অগস্ট, বিশ্ব জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। গণপতি বাপ্পার আশীর্বাদে আজ কেমন যাবে আপনার দিন, দেখে নিন এক নজরে।

মেষ: কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে। আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ আলো দেখাবে না। পারিবারিক কলহ ও স্বজন বিষয়ে উৎকণ্ঠা দেখা দেব। অযথা অর্থব্যয়। নিকট ভ্রমণ যোগ।

বৃষ:  টুকটাক অর্থ হাতে এলেও আর্থিক টান রয়ে যাবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক। ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দিতে পারে।

মিথুন: কর্মক্ষেত্র পূর্বের তুলনায় আংশিক শুভ হলেও মেজাজ পাবে না। আর্থিক টানাটানির অবসান ঘটবে। নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে।

কর্কট: টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন। নিকট সম্পর্কের কারও সাথে মতবিরোধ ও অকারণ কারও বিরক্তিভাজন হবেন।

সিংহ: নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। পূর্বসূত্রে অর্থলাভ ও কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন। হঠাৎ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

কন্যা: কর্মক্ষেত্র চলনসই। আর্থিক টানাটানির অবসান ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। অন্যের অপ্রিয় হয়ে কথা শুনবেন।

তুলা: কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। আর্থিক দিক মধ্যম। পারিবারিক শান্তির কিছুটা ব্যাঘাত ঘটবে। বিশিষ্ট কোনও গুণের জন্য সম্মানিত হবেন। ব্যয় বাড়বে।

বৃশ্চিক: কর্মক্ষেত্র সবিশেষ উন্নত না হলেও যোগাযোগ আশাপ্রদ। কোনও গুণী বা বয়স্ক ব্যক্তির সান্নিধ্য লাভ, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ। ধর্মভাব বৃদ্ধি ও নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে।

ধনু: তবে কোনও কর্মেই তেমন মেজাজ পাবেন না। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। মানসিক উত্তেজনা বৃদ্ধির ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

মকর: শারীরিক দিক থেকেও তেমন কোনও আমেজ পাবেন না। কোনও নতুন যোগাযোগ উৎসাহ বৃদ্ধি করবে। অতিরিক্ত জেদ ক্ষতি করতে পারে।

কুম্ভ: মানসিক দিক থেকে সব সময়ই একটা প্রছন্ন উদ্বেগ আর দুশ্চিন্তা বর্তমান থাকবে। অযথা কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। মানসিক উত্তেজনা আর চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়।

মীন: টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও সুসংবাদ উৎসাহিত করবে। কোনও ঘটনায় সাময়িক উৎকণ্ঠা বৃদ্ধি। অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও সাদা দ্রব্যলাভ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি