প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে র‍্যাঙ্কিংয়ে পতন টিম ইন্ডিয়ার

দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ হারের খেসারত দিতে হল ভারতীয় দলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ হারের খেসারত দিতে হল ভারতীয় দলকে। আইসিসি-র টেস্ট র‍্যাঙ্কিংয়ে পতন হল টিম ইন্ডিয়ার। এক থেকে ক্রমতালিকার তিন নম্বরে নেমে গেল কোহলি, পূজারা, রাহানেরা। শীর্ষ স্থানের দখল নিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ৪-০ ব্যবধানে অ্যাশেজ জেতার জন্যই র‍্যাঙ্কিংয়ে দু’ধাপ এগিয়ে সবার ওপরে উঠে এসেছে অজিরা। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। যারা সদ্য বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ ড্র করেছে। 

একে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট হল ১১৯। নিউজিল্যান্ডের পয়েন্ট ১১৭ এবং ভারতের পয়েন্ট হল ১১৬। নেলসন ম্যান্ডেলার দেশে গিয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অনবদ্য জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। কিন্তু শেষ দু’টি টেস্টে প্রোটিয়াদের কাছে তাদের হারতে হয়। যার ফলে র‍্যাঙ্কিংয়ে নেমে যেতে হল বিরাটদের। অন্যদিকে, ২-১ ব্যবধানে সিরিজ জয়ের ফলে ৯৯ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে ক্রমতালিকার পাঁচে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

আর এই পয়েন্টের মাধ্যমেই বেছে নেওয়া হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দুই সেরা দলকে। গত বছর এই লাল বলের টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ভারত-নিউজিল্যান্ড। যেখানে চ্যাম্পিয়ন হন কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার