নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ই – রিক্সা চালকের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ খুনে গ্রেফতার ই – রিক্সা চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন সাজার নির্দেশ দিলেন বারাসত জেলা পোকসো আদালতার(Barasat Posco Court) বিচারক।চলতি বছর ৬ ফেব্রুয়ারি, নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় ই-রিক্সা চালক সৌমিত্র রায়কে(Soumitra Roy)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে বচসায় পর বাইরে বেরিয়ে যায় নাবালিকা। দীর্ঘক্ষণ বাইরে থাকার পর রাত্রি বারোটা নাগাদ জগৎপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা তার গৌরাঙ্গনগরের ঠিকানার বাড়িতে যাবে বলে উঠেছিল সৌমিত্রের ই – রিকশায়।

এরপরই রিক্সায় থাকা অন্যান্য যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়ে, নাবালিকাকে একা পেয়ে সরাসরি বাড়ি না নিয়ে গিয়ে নিউটাউন(Newtown) এলাকার একাধিক অলিতে গলিতে ঘুরিয়ে লোহার ব্রিজের কাছে একটি পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে ই- রিক্সা চালক(E – Rickshaw Driver) সৌমিত্র। সিসিটিভি ফুটেজ পাশাপাশি আরো অন্যান্য টেকনিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে ৯ তারিখ ভোর রাতে প্রথমে আটক করা হয় সৌমিত্রকে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় তাকে। গত সোমবার অভিযুক্ত সৌমিত্র রায়কে BNS ১০৩(১),৬৫(১) এবং পকসো ৬ ধারায় দোষী সাব্যস্ত করেন বারাসত জেলা পকসো আদালতের বিচারক।

বুধবার তার আমৃত্যু যাবজ্জীবন কারাদন্ড ও উপরোক্ত তিনটি ধারায় মোট ১,৫০,০০০ টাকা অনাদায়ে ১৫ বছর অতিরিক্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই রায় বেরোনোর পর খুশি নিহত নাবালিকার পরিবারের লোকজন। তবে মৃত্যুদণ্ড হলে তারা আরো বেশি খুশি হতেন বলে জানা ন। তবে এই রায় বেরোনোর পর মানসিকভাবে ভেঙে পড়েন নি ওই ই – রিক্সা চালক।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির