প্রতারকরা sms পাঠিয়েছেন কিনা বুঝবেন কিভাবে?

আপনি যখনই সেই লিঙ্কগুলিতে ক্লিক করেন, তখনই আপনি স্ক্যামারদের ফাঁদে আটকা পড়ে যান। ভাবছেন তো, পরবর্তীতে আপনার কাছেও যদি এমন লিঙ্ক আসে তাহলে বুঝবেন কী করে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে প্রতারকরা মানুষকে প্রতারণা করার জন্যে অনেক পদ্ধতি ব্যবহার করে থাকেন। কখনও তাঁরা আপনাকে ব্যাঙ্কের নামে, আবার কখনও সরকারি সংস্থার নামে আপনাকে ফোন বা বার্তা পাঠিয়ে থাকে প্রতারকরা। এই ভাবে প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা খুইয়েছেন অনেকে, এমন উদাহরণও রয়েছে প্রচুর। অনেক সময় এই স্ক্যামার রা আপনাকে SMS-এর মাধ্যমে ভুয়ো লিঙ্ক পাঠায়। আপনি যখনই সেই লিঙ্কগুলিতে ক্লিক করেন, তখনই আপনি স্ক্যামারদের ফাঁদে আটকা পড়ে যান। ভাবছেন তো, পরবর্তীতে আপনার কাছেও যদি এমন লিঙ্ক আসে তাহলে বুঝবেন কী করে? চিন্তা নেই। এবার আমরা করব মুশকিল আসান।

এটি এড়াতে হলে আপনাকে কেবল কিছু কোড বুঝতে হবে। প্রথমত, S। আসলে এখন SMS-এ যে বৈধ কোড গুলি আসে, যা সাধারণত বার্তার শেষে থাকে। উদাহরণস্বরূপ, লেনদেন, ব্যাঙ্ক এবং অন্যান্য পরিষেবা সম্পর্কিত SMS ‘S’ দিয়ে শেষ হয়। এখানে S এর অর্থ পরিষেবা। অন্যদিকে, আপনি সরকারি স্কিম, সরকার কর্তৃক প্রেরিত সতর্কতার মতো বার্তা- সহ G কোড দেখতে পাবেন। এখানে G সরকারকে প্রতিনিধিত্ব করে। তৃতীয় কোডটি হল, P। যা প্রচার মূলক SMS-এর জন্যে ব্যবহৃত হয়। এটি কোনও পরিষেবা প্রচারের জন্যে প্রেরিত SMS-এ ব্যবহৃত হয়।

সুতরাং আপনি যদি আপনার ফোনে আসা এসএমএসে এই কোড গুলি দেখতে পান তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন এটি কিসের সঙ্গে সম্পর্কিত, এটি বৈধ কিনা! যদি কোনও এসএমএস এই কোডগুলি কোনটাই না আসে বা অন্য কোনও এসএমএস আসে অর্থাৎ এতে কোন কোড দৃশ্যমান না হয়, তাহলে এর অর্থ দুটি হতে পারে, হয় এটি ব্যক্তিগত, নয় তো এটি একটি প্রতারণামূলক বার্তা। এর অর্থ হল বার্তাটি অবশ্যই কোনও প্রতারকমূলক কাজকর্মে জড়িত ব্যক্তি পাঠিয়েছেন। যদি এই ধরনের বার্তায় কোন লিংক থাকে তাহলে সেটিতে কোনভাবেই ক্লিক করবেন না। তাহলে কিন্তু প্রতারকের ফাঁদে আটকে যাবেন।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু