পরকিয়ার জেরে স্বামীকে কুপিয়ে খুন করে স্ত্রী পলাতক, গ্রেফতার প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি:পরকিয়ার জেরে স্বামী ভোলা হালদারকে কুপিয়ে খুন করে পলাতক স্ত্রী উপাসনা হালদার(Upasana Haldar)। আটক উপাসনার প্রেমিক শুভ রাজবংশী(Subha Rajbanshi)।স্ত্রী নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বাথরুমে ফেলে রেখে চম্পট দেয় ।চাঞ্চল্য ছড়ায় জগৎপুরের চড়কতলা এলাকায়।এক মর্মান্তিক ঘটনায় নিজের স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগে তার স্ত্রীর বিরুদ্ধে। স্ত্রী পলাতক। নিহত স্বামীর নাম নাম ভোলা হালদার(Bhola Haldar)। তিনি বিমানবন্দরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ।অভিযুক্ত স্ত্রী উপাসনা হালদার পলাতক। ঘটনাস্থলে বাগুইআটি থানার(Baguiati P.S.) পুলিশ , ডিসিপি(DCP) ঐশ্বরিয়া সাগর, এসিপি (ACP)সহ উচ্চপদস্থ আধিকারিকেরা তদন্তে যান।

বছরখানেক আগে ভোলা হালদার তার স্ত্রী উপাসনা হালদারকে নিয়ে জগৎপুরের চড়কতলা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন । মঙ্গলবার দুপুরে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ওঠেন। তারা ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখতে পান উপাসনা হালদার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়াচ্ছেন। এতে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা জোর করে ঘরে প্রবেশ করেন এবং বাড়ির মালিককে খবর দেন।
বাড়ির মালিক ঘটনাস্থলে এসে বাথরুমে ভোলা হালদারের রক্তাক্ত দেহ দেখতে পান। পায়ে হাতে পাঁচখানা ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ উপাসনা হালদারের প্রেমিক শুভ রাজবংশীকে আটক করে করে ।মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়ার জেরে পারিবারিক বিবাদে হত্যাকাণ্ড ঘটেছে।তবে পুলিশ সূত্র মারফত খবর ভোলা এবং উপাসনা উভয়েরই আগে বিয়ে হয়েছিল। এটি তাদের দ্বিতীয় বিবাহ। উপাসনাকে খুঁজছে পুলিশ।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর