দুর্গাপুজোর মুখে ক্লাব খুলতেই দুর্গন্ধ, চৌকির নিচে নরকঙ্কাল, চাঞ্চল্য জলপাইগুড়িতে

প্রায় এক বছর ধরে বন্ধ ছিল ওই ক্লাবটি। আর আজ থেকে দুর্গাপুজোর তোড়জোড় শুরু করেন ক্লাবের সদস্যরা। সেই কারণে ক্লাবের দরজা খুলতেই দেখা মেলে নরকঙ্কাল। যা দেখে রীতিমতো চমকে ওঠেন তাঁরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল, আশেপাশের লোকজন বলাবলি করছিল। অবশেষে বৃহস্পতিবার (২৮ অগস্ট) বন্ধ ঘরের দরজা খুলতেই মিলল নর কঙ্কাল। সামনেই দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই ক্লাবগুলিতে তার প্রস্তুতি চলছে জোরকদমে। তার মধ্যে ক্লাবঘরের চৌকির নিচে নরকঙ্কাল দেখে চক্ষু ছানা বড়া এলাকাবাসীদের। রহস্যজনক এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলার বাবুপাড়া এলাকায়। দুর্গাপুজোর প্রস্তুতির মধ্যে ক্লাবঘরে নরকঙ্কাল পাওয়া, বিষয়টিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি ও কার্যালয় ক্লাবে।

সূত্র বলছে, প্রায় এক বছর ধরে বন্ধ ছিল ওই ক্লাবটি। আর আজ থেকে দুর্গাপুজোর তোড়জোড় শুরু করেন ক্লাবের সদস্যরা। সেই কারণে ক্লাবের দরজা খুলতেই দেখা মেলে নরকঙ্কাল। যা দেখে রীতিমতো চমকে ওঠেন তাঁরা। দেখতে পান, ক্লাবঘরের ভেতরে থাকা একটি চৌকির নিচে পড়ে রয়েছে মানুষের কঙ্কাল। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে চারপাশে। যা দেখার জন্যে ক্লাবে ভিড় জমে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পরে সেখানে যান উপ পৌরপতি সৈকত চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, কঙ্কালটি কীভাবে এল, তা এখনই বলা সম্ভব নয়। ফরেনসিক টিম এসে পরীক্ষা করলেই জানা যাবে আসল সত্যিটা।

তবে খুন নাকি অন্য কিছু, এটি ছেলে না মেয়ের দেহ, আর এই দেহ পাড়ার কারও কিনা, সবটা জানা যাবে ময়নাতদন্তের পর। পুলিস ইতিমধ্যেই কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই ঘটনায় দুর্গাপুজোর আনন্দ মুহূর্তে শোক ফেলে দিয়েছে পাড়ায়। আতঙ্ক ও কৌতূহল দুই-ই দেখাচ্ছে এলাকাবাসী। স্থানীয়দের আশা, দ্রুত তদন্তে বেরিয়ে আসবে কঙ্কালের রহস্য! এই বিষয়ে ক্লাবের এক সদস্য বলেছেন, “আজ সকালে আমরা দুর্গাপুজোর আয়োজনের জন্য ক্লাব খুলতেই দেখি চৌকির নিচে কঙ্কাল পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দিই। গত কয়েক মাস ধরে ক্লাবঘরের দিক থেকে পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে দীর্ঘদিন ক্লাব বন্ধ থাকায় তা নিয়ে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। আমরা ভেবেছিলাম হয়তো ইঁদুর বা বিড়ালের লাশ। কিন্তু বিষয়টি সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য