প্রদেশ দফতরে বিজেপির হামলার ঘটনায় নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে সরব কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় প্রদেশ কংগ্রেস দফতরে বিজেপির তাণ্ডবের পর নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তার আঁচ পড়ল।গলায় প্ল্যাকার্ড(Plackerd) ঝুলিয়ে সর্বদলীয় বৈঠকে হাজির হন কংগ্রেসের প্রতিনিধি দল। আমবেলির প্রাক্তন সাংসদ বিরজি থুমার একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। তারপরই দেশে বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছে গেরুয়া শিবির। কলকাতাতেও সেই বিক্ষোভের আঁচ এসে পৌঁছেছে। প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে শুক্রবার তাণ্ডব চালালো গেরুয়া বাহিনী।

মৌলালিতে(Moulali) প্রদেশ কংগ্রেস দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে তারা সেখানে থাকা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর ছবিতে কালি মাখিয়ে দেন। ভাঙচুর করা হোডিং। কয়েকটি গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। এই ঘটনায় বিজেপি নেতারা রাকেশ সিংয়ের বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ভাঙচুরের নেতৃত্ব দেওয়ার। বিধানভবন(Bidhan Bhavan) থেকে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।। পুলিশ এই ঘটনা তদন্ত করছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠকে উপস্থিত হন কংগ্রেসের প্রতিনিধিরা।প্রদেশ কংগ্রেসের দফতরে বিজেপির হামলার প্রতিবাদে সরব কংগ্রেসের প্রতিনিধিদল।

কলকাতার পাশাপাশি বৃহস্পতিবার রাহুল গান্ধীর(Rahul Gandhi) ভোটার অধিকার যাত্রা সময় মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে গালাগালি করার ঘটনায় বিহারের দারভাঙ্গায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকালে পুলিশ রিজভি নামে এক যুবককে গ্রেফতার করে বিজেপি কর্মীরা কংগ্রেস অফিসের বাইরে স্লোগান দিতে শুরু করে। এদিকে বিজেপি- কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় সেখানে ইটপাটকেল ছোড়া হয়। যত সময়ে এগোচ্ছে ততই ভোটাধিকার প্রয়োগ এস আই আর ইস্যুতে বঙ্গ সহ গোটা দেশের রাজনীতির অঙ্গন তপ্ত হয়ে উঠছে। শুরু হয়েছে এবার ব্যক্তিগত আক্রমণ।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির