SCO সম্মেলনে যোগ দিতে চিন পৌঁছলেন মোদি, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখ সীমান্তের গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে চিনা লালফৌজের সংঘর্ষের পর প্রথমবার চিনের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শনিবার (৩০ অগস্ট) বিকালে জাপান থেকে বিশেষ বিমানে চিনের তিয়ানজিনে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে মোদিকে লাল গালিচা সংবর্ধনা জানায় শি জিনপিংয়ের সরকার।

২০১৯ সালে শেষ বার চিনের মাটিতে পা রেখেছিলেন মোদি। এর পর ২০২০ সালে গালওয়ান সীমান্তে সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা ও লাল ফৌজ। ওই সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা সদস্য প্রাণ হারান। দিল্লির সঙ্গে বেজিংয়ের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে কথা বলে দুই দেশই সীমান্ত উত্তেজনা অনেকটা প্রশমিত করতে সক্ষম হয়। চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা অজিত ডোভাল ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকও করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের জেরে দুরত্ব ঘুচিয়ে পরস্পরের কাছাকাছি এসেছে বেজিং ও দিল্লি। আর ওই কাছাকাছি আসার পিছনে বিশেষ ভূমিকা রেখেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

সূত্রের খবর, সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে মূলত ভারত-চিন-রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মার্কিন শুল্ক বোমার জবাব কিভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা করবেন। সম্মেলনের ফাঁকে দু’দুবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদি। প্রথম বৈঠকটি হতে পারে আগামিকাল রবিবার (৩১ অগস্ট)। দ্বিতীয় বৈঠকটি হতে পারে নৈশভোজের আগে। চিনের প্রেসিডেন্টের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠকে বসবেন মোদি।

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত