লেকটাউনে হনুমান মন্দিরে চুরির কিনারা, গ্রেফতার ৩, উদ্ধার গয়না, পলাতক ১

Share:

নিজস্ব প্রতিনিধি, লেকটাউন: উত্তর ২৪ পরগনা জেলার লেকটাউনে হনুমান মন্দিরের চুরির ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে তার কিনারা করল পুলিশ। গ্রেফতার তিনজন চোর। পলাতক একজন। তাকে খুঁজছে পুলিশ। গত 27/8/25আনুমানিক পোনে দুটো নাগাদ কলকাতা লাগোয়া লেকটাউনের হনুমান মন্দিরে(Laketown Hanuman Mandir) দুঃসাহসিক চুরি হয়। সিসি ক্যামেরায় দেখা যায় ৪ জন চুরি করতে মন্দিরে ঢোকে।

মন্দির থেকে সোনা /রুপোর গহনা, ঠাকুরের মুকুট সহ দান পাত্রর টাকা পয়সাএবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয় তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে লেকটাউন থানার পুলিশ এবং ডিটেক্টিভ ডিপার্টমেন্ট অফিসাররা। সিসিটিভির(CCTV) ফুটেজ দেখে দক্ষিণ ২৪ পরগনা চন্দনেশ্বর থেকে তিনজনকে গ্রেফতার করে বিধান নগর আদালতে পেশ করে নদিনের পুলিশ হেফাজতে নেয় ধৃতদের। এই ধৃত ব্যক্তিরা হলেন পরান আলী সরদার, বাপন মাঝি, সোনাই দাস ।এরা সবাই চন্দনেশ্বর এর বাসিন্দা।

এখনো পর্যন্ত একজন পলাতক । তার খোঁজ চালাচ্ছে পুলিশ। লেকটাউন থানায় শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসি বিধান নগর মনিশ জোশি এই খবর জানান। এদিকে মন্দিরের সমস্ত জিনিস উদ্ধারে বেজায় খুশি, মন্দির কর্তৃপক্ষ। তারা সাংবাদিকদের কাছে বলেন, তিন দিনের মধ্যে সমস্ত জিনিস উদ্ধার। এটা তাদের বড় প্রাপ্তি এবং পুলিশকেও তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।ধৃতরা এই ধরনের মন্দিরের চুরি আর কোথায় কোথায় করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।মন্দির বা দেবালয়ে এই ধরনের চুরির ঘটনার সঙ্গে আর কোন চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পেশাদারী চোরেরা এই ঘটনা ঘটাচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। লেকটাউন হনুমান মন্দিরের চুরির ঘটনায় যে তিনজন ধরা পড়েছে তাদের আগে অপরাধের কোন অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির