মালদার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন ভোটার তালিকায় ৫০ মৃত ব্যাক্তির নাম

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নতুন লিস্ট তৈরীর পরও ভোটার তালিকায় নাম রয়েছে মৃতদের।উঠছে প্রশ্ন তাহলে এই মৃতদের নাম ভোটের সময় ব্যবহার করা হচ্ছে। না হলে সীমান্ত এলাকায় নতুন তালিকায় কেন নাম থাকছে।ঘটনাটি মালদার ভারত – বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর বিধানসভা(Habibpur Municipality) কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের ১৬৯ বুথের ঘটনা। মানিকরা,বোলডাঙ্গা গ্রামের প্রায় ৫০ জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে।গ্রামের মানুষের প্রশ্ন মৃত ভোটারদের নাম কেন এখনো ভোটার লিস্ট থেকে কাটা হল না এর গাফিলতি কার?

আজকে রাজ্যের দিকে দিকে ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভুয়ো ভোটারদের হদিস পাওয়া যাচ্ছে।আর এই ভুয়া ভোটার(False Voter) মৃত ভোটার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য তৃণমূলে সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন,নাম কাটা এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের কাজ।তাদের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নাম তোলে নাম কাটে। এটা নির্বাচন কমিশন বলতে পারবে।

হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে এই নাম কাটতে দেয়নি প্রশাসনকে।যাতে ভোটের সময় ছাপ্পা দেওয়া যায়। একই দাবি করেছেন জেলা সিপিএমের সম্পাদক কৌশিক মিশ্র। তিনি বলেন ইচ্ছা করেই এই নাম রাখা হয়েছে যাতে তৃণমূল ছাপ্পা দিতে পারে। তার দাবি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। জীবিত কোন মানুষের নাম কাটা যাবে না। মৃতদের নাম কাটতে হবে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির