চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউনূসের নির্দেশে এবার ঢাকায় পুড়িয়ে দেওয়া হল এরশাদের জাতীয় পার্টির কার্যালয়

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনার আওয়ামী লীগের পরে এবার পাকিস্তানের দালাল মোল্লা মুহাম্মদ ইউনূসের রোষে প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। গতকাল শুক্রবারই (৩০ অগস্ট) ইউনূসের ইন্ধনে বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ধরাতে গিয়ে পুলিশ-সেনার বাধার মুখে পড়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙচুরের মূলপাণ্ডা নুরুল হক নুরের সন্ত্রাসী বাহিনী। গুন্ডামি করতে গিয়ে পুলিশের পিটুনিতে আহত হয়েছেন ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট নুর। আপাতত ঢাকার এক হাসপাতালে জামাই আদরে রয়েছেন কুখ্যাত জঙ্গি। শনিবার দিনভর দেশের বিভিন্ন প্রান্তে থাকা জাতীয় পার্টির কার্যালয়গুলিতে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করেছে নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের কুখ্যাত সন্ত্রাসীরা। দিনভর দেশের বিভিন্ন প্রান্তে হামলার পর সন্ধের খানিকবাদেই বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে। কার্যালয়ের ভিতরে থাকা জাতীয় পার্টির নেতাদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে লাঠি চালাতে বাধ্য হয় পুলিশ। এই ঘটনায় এলাকায় যেমন আতঙ্ক ছড়িয়েছে তেমনই ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

গতকাল শুক্রবার রাতে রাজধানী ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা চালায় মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের অন্যতম মুখপাত্র তথা ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট নুরুল হক নুর। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা। সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ ও যৌথ বাহিনী দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে নুরুল হক নুর ও তাঁর পোষ্য গুন্ডা বাহিনীর প্রধান সমন্বয়ক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

ওই ঘটনার পরেই শনিবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে নব্য রাজাকার বাহিনী হিসাবে পরিচিত গণ আধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোটে লড়তে দেওয়া হবে না বলে দাবি জানায় পাকিস্তান প্রেমী হিসাবে পরিচিত বিএনপি-জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। তাতে সম্মত হন ইউনূস। শুধু তাই নয় গণ অধিকার পরিষদের নেতৃত্বকে ডেকে জাতীয় পার্টির কার্যালয় গুঁড়িয়ে ও জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরেই সন্ধেয় কাকরাইল মোড় থেকে গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা আগ্নেয়াস্ত্র হাতে মিছিল করে বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়।

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ