তৃণমূল বিধায়কের বৌমা ‘দাগি’, গর্জে উঠলেন শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিজেদের ওয়েবসাইটে শনিবার প্রকাশ করেছে দাগিদের তালিকার নাম। তাতে নাম রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ। দাগি তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে শম্পার। এতে যেন আগুনে ঘি পড়েছে। তৃণ্মূল বিধায়কের পুত্রবধূ অযোগ্য প্রার্থীদেরর মধ্যে একজন একথা সামনে আসতেই খড়্গহস্ত হয়েছে বিরোধীরা। নির্মল ঘোষের বিরুদ্ধে সরব হয়েছেন সকলে।

তবে ওই ভদ্রলোকের এক কথার মতো তৃণমূল বিধায়কেরও এক কথা, ‘আইন আইনের পথে চলবে। আমার কাছে কোনও কাগজ নেই।’ অন্যদিকে শম্পা ঘোষ সুর চড়িয়েছেন এসএসসির বিরুদ্ধে। তাঁর দাবি এসএসসি যে এই অযোগ্য তালিকা তৈরি করল তার ভিত্তি কী? কোন তথ্য দেখে দাগিদের তালিকা সামনে আনা হল? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

এসএসসি-কে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করার জন্য ৭ দিন সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কমিশন জানায় তারা শনিবার ৩০ অগস্ট তালিকা প্রকাশ করবে। সেই মোতাবেক শনিবার কমিশন প্রথমে ১৮০৪ জনের নামের তালিকা প্রকাশ করেছিল। পরে সেই তালিকায় যোগ হয় আরও দু’টি নাম।

দাগিদের তালিকাতেই রয়েছে বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম। তারপর থেকে বিজেপির নিশানায় তৃণমূল। স্থানীয় বিজেপি নেতা জয় সাহা কটাক্ষের সুরে বলেছেন, ‘এই দুর্নীতি সারা রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে। অযোগ্যরা চাকরি করবেন এবং যোগ্যরা ধর্মতলায় রাস্তায় বসে থাকবেন, এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা।’

যদিও এই সমস্ত অভিযোগকে খুব একটা বেশি আমল দিতে নারাজ নির্মল ঘোষ। নিজের ছেলের বৌয়ের টেন্টেড তালিকায় নাম থাকা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন বিধায়ক নির্মল ঘোষ। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কী হয়েছে তাতে? আইন আইনের পথে চলবে। সত্য সামনে আসবে। আমি কিছু বলতে পারব না। আমার কাছে কোনও কাগজ নেই। যদি কোনও কাগজ এসে থাকে, তা হলে তা দেখে আমি বলব। বিষয়টি হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতে সত্যি, মিথ্যেটা বেরিয়ে আসবে।’

শম্পার দাবি, ‘আদালতে এসএসসি বার বার বলেছে ওএমআর শিট নষ্ট হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে যোগ্য, অযোগ্যর তালিকা তারা তৈরি করল কী ভাবে?’ তিনি যে আদালতে যাওয়ার কথাও চিন্তাভাবনা করছেন তাও অকপটে স্বীকার করেছেন।

আগেই সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে ২০১৬ প্যানেলের নন-টেন্টেডরা ফের পরীক্ষায় বসতেই পারবে। আর যোগ্য শিক্ষকদের মধ্যে যারা নতুন করে নিয়োগ পরীক্ষায় বসবেন তাঁরা সুযোগ পাবেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য। কারও ক্ষেত্রেই পার্থক্য করা হবে না। পরীক্ষায় যারা বসবেন ইতিমধ্যেই তাঁরা পেয়ে গিয়েছেন প্রভিশনাল অ্যাডমিট কার্ড। তাই আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবেই।

বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত জানায় যদি একজনও অযোগ্য প্রার্থী এই পরীক্ষার্থীদের তালিকায় ঢোকে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসিকে। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার জানিয়েছেন, চিহ্নিত অযোগ্যরা কোনওভাবেই যেন পরীক্ষায় বসতে না পারে তা দেখার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের। যদি এর অন্যথা হয় তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার তালিকা প্রকাশের আগে সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে ছিল সাজো সাজো রব। তাদের কাছে শনিবার ছিল পরীক্ষায় উতরানোর দিন। তাই ভাল করে তালিকা ঝালিয়ে নিচ্ছিলেন এসএসসি আধিকারিকরা। তালিকায় সামান্য ভুল থাকলে ফের শীর্ষ আদালতের কোপের মুখে পড়তে হত কমিশনকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের