ওড়িশায় কাজে গিয়ে বাংলায় কথা বলায় আক্রান্ত আদিবাসী যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,গাজোল: ফের আক্রান্ত এ বাংলার পরিযায়ী শ্রমিক। এবারে ভিন রাজ্য ওড়িশায় কাজে গিয়ে আক্রান্ত হলেন এক আদিবাসী যুবক। আক্রান্তের নাম বিনয় বেসরা(Binoy Besra)। বাড়ি মালদার গাজোল থানার(Gajol P.S.) চিলিমপুর এলাকায়। সে গত পনেরো দিন আগে ভিন রাজ্য ওড়িশায় বালিশ চন্দ্রপুরে কাজে যায়। অভিযোগ সেখানে বাংলা ভাষায় কথা বলায় তাকে ধরে প্রথমে গ্রামবাসীরা মারধর করে ।পরে সেখানকার গ্রামবাসীরা তাকে থানায় নিয়ে গেলে সেখানে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। কোনো রকমে বাড়িতে ফিরে আতঙ্কে রয়েছে ওই পরিযায়ী শ্রমিক।

আক্রান্ত আদিবাসী পরিযায়ী শ্রমিককে নিয়ে গাজোল পঞ্চায়েত সমিতিতে সাংবাদিক বৈঠক করে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও ব্লক সভাপতি দীনেশ টুডু(Dinesh Tudu)। তাদের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্য ওড়িশা সেখানে বাঙালিকে হেনস্থা করা হয়েছে। আগামীতে যদি কেন্দ্রের বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বলার জন্য ও বাঙালী হেনস্থা বন্ধ না করেন তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এর ফল কেন্দ্রকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবিষয়ে গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় হেনস্থার ঘটনা তিনি মানতে পারছেন না ।তার অভিযোগ এটা বিরোধীদের চক্রান্ত। সাজিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। একটা অপপ্রচার চলছে। প্রকৃত সত্য শীঘ্রই সামনে আসবে।যেভাবে একের পর এক বিজেপি শাসিত রাজ্য থেকে বাঙালীদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসছে তাতে ক্ষোভ দানা বাঁধছে সর্বত্র। সকলেই প্রতিবাদে সোচ্চার হচ্ছেন।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির