লালগড়ে অবৈধ বালি খাদানে ভুমি দফতর ও পুলিশের যৌথ অভিযান, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রামের লালগড়ে অবৈধ বালি খাদানে ভুমি দফতর ও পুলিশের যৌথ অভিযান। গ্রেফতার খাদানের মালিক(Khadan Owner)। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই অবৈধ বালি পাচার রুখতে তৎপর হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধামড়ো অবৈধভাবে কংসাবতী নদী থেকে বালি উত্তলন হচ্ছিল। বেশ কিছুদিন থেকে এই অপকর্ম চলছিল।

এই খবর এলাকা থেকে পেয়েই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বালি খাদানের মালিককে। ভূমি দফতর আধিকারিক এবং বিএলআরও’র(BLRO) অভিযোগে পুলিশ ও ভুমি দফতর অভিযান চালায়। জেলা প্রশাসন সূত্রে খবর বর্ষাকালে নদী গর্ভ থেকে বালি উত্তলন করা যায় না। স্টক বালির সিও নিয়ে বিক্রি করতে হয়। কিন্তু ঐ খাদানে জেসিবি দিয়ে নদী থেকে বালি তুলে বিক্রি করা হচ্ছে। এই খবর বেশ কয়েক দিন ধরেই আসছিল। এলাকায় অবৈধ বালি তোলার অভিযোগ পেয়েই অভিযান চালায় প্রশাসন।

আটক করা হয় বালি তোলার সরঞ্জাম গাড়ি সহ বিভিন্ন যন্ত্রপাতি। গ্রেফতার বালি খাদানের মালিক বিধান পাত্রকে রবিবার ঝাড়গ্রাম আদালতে(Jhargram Court) পেশ করে লালগড় থানার পুলিশ। এই চক্রে আর কারা রয়েছে তাদের সন্ধানে পুলিশ তদন্ত করছে। সমস্ত নদী পাড়গুলিতে জঙ্গলমহলে নজরদারি চালাচ্ছে পুলিশ। আর কেউ যাতে এই ধরনের বেআইনিভাবে বালি নদীপাড় থেকে তুলতে না পারে তার জন্য কড়া পদক্ষেপ জঙ্গলমহলে ফের গ্রহণ করছে প্রশাসন।নদীর পাড় থেকে বেআইনি বালি তোলার ঘটনায় প্রশাসন বের কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এই ধরনের ঘটনায় যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ