চলে গেলেন দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল ‘বিক্রম ও বেতাল’ এর পরিচালক প্রেম সাগর

একই দিনে দু দুটি শোকের খবর বলিউডে! প্রয়াত 'রামায়ণ' নির্মাতা রামানন্দ সাগরের ছেলে তথা কিংবদন্তি পরিচালক-প্রযোজক প্রেম সাগর। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একই দিনে দু দু’টি শোকের খবর বলিউডে! প্রয়াত ‘রামায়ণ’ নির্মাতা রামানন্দ সাগরের ছেলে তথা কিংবদন্তি পরিচালক-প্রযোজক প্রেম সাগর। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। জানা গিয়েছে, মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল ‘বিক্রম ও বেতাল’-এর পরিচালক প্রেম সাগর। একটি সূত্র বলছে, বহুদিন ধরেই বয়স্কজনিত রোগে ভুগছিলেন পরিচালক। এরপর গতকাল তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও তাঁর স্বাস্থ্যের আর কোনও উন্নতি না হওয়ার আশায় চিকিৎসকেরা তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার (৩১ অগস্ট) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রেম সাগর। আজ বিকেল ৩ টে নাগাদ মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে বলিউড টেলিভিশন জগতে। তিনি ছিলেন বিখ্যাত ধারাবাহিক ‘রামায়ণ’-এর নির্মাতা রামানন্দ সাগরের একমাত্র পুত্র। প্রেম সাগর পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তিনি ১৯৬৮ সালের ব্যাচের অংশ ছিলেন।

পরবর্তীতে তিনি তার বাবার সাগর আর্টস ব্যানারে ব্যাপকভাবে কাজ করতে শুরু করেছিলেন। প্রেম সাগর একজন স্থিরচিত্রী এবং চিত্রগ্রাহক হিসেবে বেশ কয়েকটি প্রকল্পে অবদান রেখেছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে রাম তথা অরুণ গোভিল জানিয়েছেন, ‘শ্রী রামানন্দ সাগর জির পুত্র শ্রী প্রেম সাগর জির মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক, যিনি রামায়ণ টিভি সিরিয়ালের মাধ্যমে ভগবান শ্রী রামের মর্যাদা, আদর্শ এবং শিক্ষা প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং নিজেই একজন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক হয়ে উঠেছিলেন, তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকা হত। আমরা ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি যেন তিনি তাঁর আত্মাকে তাঁর ঐশ্বরিক চরণে স্থান দেন এবং শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি দেন। ওম শান্তি।” ‘রামায়ণের ‘লক্ষ্মণ’ সুনীল লাহিড়ী প্রেম সাগরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি প্রেম সাগরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই দুঃখজনক খবরটি শেয়ার করতে পেরে আমি খুবই দুঃখিত। রামানন্দ সাগর জির ছেলে প্রেম সাগর জি প্রয়াত হয়েছেন। ঈশ্বর তাঁর আত্মার শান্তি দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।’ রামানন্দ সাগরের ছেলে প্রেম পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রগ্রাহক ছিলেন।

প্রেম ‘আলিফ লায়লা’, ‘চরস’ এবং ‘লালকার’-এর মতো সিরিয়াল তৈরি করেছেন। এর বাইরেও তিনি অনেক টিভি অনুষ্ঠানও করেছেন। এর মধ্যে একটি হল ‘বিক্রম অর বেতাল’ যা ১৯৮৫ সালে মুক্তি পায়। প্রেম সাগর এই অনুষ্ঠানটি পরিচালনা করার পাশাপাশি প্রযোজনাও করেছিলেন। প্রেম সাগর রামানন্দ সাগর ফাউন্ডেশনের সঙ্গে অত্যন্ত জড়িত ছিলেন। এটি ছিল শিক্ষা ও কল্যাণের জন্য একটি অলাভজনক সংস্থা যা মহারাষ্ট্রের গ্রাম এবং অনেক সম্প্রদায়ের জন্য কাজ করত। এখন এই উত্তরাধিকার প্রেম সাগরের ছেলে শিব সাগর এগিয়ে নিয়ে যাবেন। এদিকে আজই বলিউডের টিভি ইন্ডাস্ট্রি থেকেও একটি দুঃখজনক খবর এসেছে। রবিবার’পবিত্র রিসতা’ খ্যাত অভিনেত্রী প্রিয়া মারাঠেও ৩৮ বছর বয়সে মারা গিয়েছেন। তিনি গত এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। প্রিয়ার কাছের মানুষরা তার মৃত্যুতে মর্মাহত। প্রিয়ার জন্ম ১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বইয়ে। পড়াশোনা শেষ করার পর প্রিয়া অভিনয় জগতে প্রবেশ করেন। তার স্বপ্ন পূরণ করেন। খ্যাতিও অর্জন করেছিলেন। অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রিয়া একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য