কলকাতার থিমের পুজোর মাঝে জায়গা করে নিল দাসপুরের ‘বড়ি’ শিল্প

Share:

নিজস্ব প্রতিনিধি,দাসপুর: সামনেই আসছে দুর্গাপুজো। চারিদিকেই থিমের রমরমা কারবার। আর সেই থিমের পুজোর মাঝেই জায়গা করে নিল ‘বড়ি’ শিল্প(lentil Dumplings)। উত্তর কলকাতার রামমোহন সম্মেলনী দুর্গাপুজোর ৮১ তম বর্ষে সাবেকিয়ানা ছোঁয়া হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুরের ‘বড়ি’ শিল্পকে অলংকারের রূপে সজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে ‘বড়ি’ শিল্প একটি প্রাচীনতম। আর সেই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে কলকাতার পুজো কমিটির অভিনব উদ্যোগ। কলকাতার রামমোহন সম্মেলনী দুর্গা পুজো কমিটির চেয়ারম্যান কুনাল ঘোষ(Kunal Ghosh) রবিবার দাসপুরের রানীচক গ্রামে এসে মহিলাদের হাতে তৈরি ‘বড়ি’ শিল্পকে তাদের পুজোর প্রতিমার গহনা হিসেবে থিম উদ্বোধন করলেন। কলকাতা থেকে নয় একেবারে দাসপুরের রানিচক গ্রামে(Ranichak Village) ‘বড়ি’ শিল্পীদের নিয়েই উদ্বোধন করলেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা নিয়ে বলেন কোথাও কিছু অনিয়ম হয়েছে বলে তো কিছু লোক এখনো জেলে রয়েছে। বাম আমলে আমরা দেখিছি চিরকুট দিয়ে চাকরি। অন্যান্য রাজ্য আমরা দেখেছি বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে। এই ধরনের দুর্নীতি যখন হচ্ছে তখন তো শুভেন্দু তৃণমূল কংগ্রেসে ছিল এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছেন। সিপিএম কি ধোয়া তুলসী পাতা নাকি? ক্যাডারদের চাকরি দেননি তারা?

পাশাপাশি তিনি আরো বলেন ,পুরো বিষয়টি প্রশাসনিক এবং আইনের বিষয় ।তালিকা নিয়ে আমি কিছু বলবো না। পাশাপাশি জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও(Narendra Modi) কটাক্ষ করেন কুনাল ঘোষ। একশ দিনের কাজে বাংলা এক নম্বর ছিল হঠাৎ করে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। যখনই দেখে বাংলা কোন প্রকল্পে এগিয়ে যাচ্ছে, তখনই সেই প্রকল্পকে কেন্দ্রীয় সরকার বন্ধ করে বাংলার বদনাম করার চেষ্টা করেন বলে তোপ দেগেছেন কুনাল।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির