ইসকন মায়াপুরে মহাসমারোহে পালিত হচ্ছে রাধাষ্টমী মহোৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি,মায়াপুর: ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখাকেন্দ্রে শ্রীমতি রাধা রানীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব (রাধাষ্টমী) যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাঁকজমক সহকারে পালন করা হচ্ছে । এ বছর ৩১ শে আগস্ট রবিবার, ২০২৫ শ্রীমতি রাধারানীর আবির্ভাব মহোৎসব (রাধাষ্টমী) (Radhaastami)পালন করা হল ।মন্দির প্রাঙ্গণ ফুল ও আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে । জাতী,ধর্ম,বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের বহু ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করেছেন বলে ইসকন সূত্রে খবর । নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে মন্দির প্রাঙ্গনে।

রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন। দুই-এ এক, একে দুই, দুইজনেই সমান।যেমন দুধ এবং তার ধবলত্ব, অগ্নি এবং তার দাহিকা শক্তি, শক্তি এবং শক্তিমান অভেদ করা যায় না তদ্-রূপ রাধা কৃষ্ণ এক আত্মা, দুই তনু ধারী। ভগবান যুগে যুগে ধরাধামে অবর্তীর্ণ হন লীলা বিলাসের জন্য।যেমন ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র লীলাসঙ্গিনী রূপে সীতাদেবীকে নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তদরূপে দ্বাপরে পরমেশ্বর শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধারানীকে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। ত্রিতাপদগ্ধ দু:খ জ্বালায় জর্জ্জরিত জীবের নিজ স্বরূপ ভ্রষ্ট জীবসমূহকে পরম অমৃতময় পথের সন্ধান দিতে ৫২৫২ বছর আগে শ্রীমতি রাধারানী ভাদ্রমাসের শুক্লাষ্টমী তিথিতে সোমবার মধ্যাহ্নকালে রাভেল নামক গ্রামে বৃষভানু রাজার গৃহে কীর্তিদা দেবীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন।

শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর(Radharani অহৈতুকি ভালবাসা তাঁর প্রতি যে আকর্ষণ সেটি ছিল বিশুদ্ধ প্রেম।বর্তমান বিশ্বসংকটে নর নারীর যৌথ মিলিত শক্তিতে নব জাগরণ ঘটুক মানব সমাজে। রাধারানীর জীবন- আদর্শ ও শিক্ষার প্রসার ঘটুক সমাজ জীবনে। একমাত্র মাতৃ শক্তির প্রকৃত উন্মেষই দিতে পারে আলোর সন্ধান। রাধাষ্টমীতে মেতে উঠেছে মায়াপুরের ইসকন মন্দির প্রাঙ্গন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য