আমি বাংলায় বলছি’, ভাষা সন্ত্রাসের প্রতিবাদ মূর্ত হয়ে উঠবে মধ্য কলকাতার পুজো মণ্ডপে

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্তিত্বের মুখোমুখি বাংলা ভাষা। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলাই অপরাধ হয়ে দাঁড়িয়েছে। হেনস্তার শিকার হতে হচ্ছে। এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। এবার বাংলা ভাষার বিরুদ্ধে হেনস্থার প্রতিবাদের সুর কলকাতার পুজো কমিটিতে। এবার চালতাবাগান সর্বজনীনের দুর্গাপুজোর ভাবনা- ‘আমি বাংলায় বলছি’।

প্রতুল মুখোপাধ্যায়ের গানের কথা ও সুর বর্তমান সময়ের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাঙালিদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রতিদিনই ঘটছে। এই অবস্থায় দাঁড়িয়ে শহরের অন্যতম পুজো কমিটি চালতাবাগানের ভাবনাতেও প্রতিবাদের সুর। শিল্পী জানিয়েছেন, পুজোর থিম অনেক আগেই ঠিক হয়ে যায়। এবারের পুজো ভাবনা গত বছরের পুজো শেষের পরেই ভাবা হয়েছিল। দ্বিজেন্দ্রলাল রায়েরর বাড়ির কাছেই পুজোটি হয়। উল্টো দিকে রয়েছে স্বামীজির বাড়ি। কাছেই জোড়াসাঁকো। এই সকল কিছুই বাংলা ভাষাকে নিয়ে থিম তৈরির ক্ষেত্রে ভাবতে সাহায্য করেছিল। বিষয়টি সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাঙালি হয়েও অনেকে বাংলায় কথা বলেননা। কথা বলার সময় যে ভাষা উচ্চারণ করা হচ্ছে, সেটি বিজাতীয় ভাষা হয়ে উঠছে! সমস্ত কিছু মাথায় রেখেই এই পুজোর থিমের কথা ভাবা হয়েছে।

জানা গিয়েছে, ইন্দো আর্য ভাষা থেকে বিবর্তন ঘটে ঘটে বাংলা ভাষা এসেছে। ভাস্কর্যের মাধ্যমে শিল্পী সেটা ফুটিয়ে তুলছেন। বাংলা সাহিত্যের নানা যুগকে তুলে ধরা হয়েছে। মণ্ডপে থাকবে ভাস্কর্য, চিত্রকলা, কাঠের কাজ, লোহার কাজ ও লাইভ পারফরম্যান্স। প্রতিমাতেও থাকতে চলেছে বাংলা ভাষার ছোঁয়া। মাতৃভাষার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত মা। মায়ের থেকে প্রথম ভাষা শেখে শিশু। জগজ্জননী মা ও আমাদের ঘরের মা মিলেমিশে গিয়েছে।

প্রতুল মুখোপাধ্যায়ের গানটাই থিম ভাবনার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে।থিমের ভাবনার সময় তিনি বেঁচে ছিলেন। কিন্তু আজ তিনি নেই। কিন্তু তাঁরক গেয়ে যাওয়া গানটাই বর্তমান সময়ে প্রাসঙ্গিক। তাঁর গান দিয়ে মণ্ডপে স্বাগত জানানো হবে।

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার