বারান্দায় পড়ছে ছাত্ররা, ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলছে স্যরের দেহ, চাঞ্চল্যকর ঘটনা রানিনগরে

বারান্দায় পড়ছে ছাত্ররা। আচমকাই দরজায় খিল দিয়ে গলায় ফাঁস দিলেন স্যার। হ্যাঁ, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের রানিনগর এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, রানিনগর: বারান্দায় পড়ছে ছাত্ররা। আচমকাই দরজায় খিল দিয়ে গলায় ফাঁস দিলেন স্যার। হ্যাঁ, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের রানিনগর এলাকায়। নিহতের নাম, উজ্জ্বল সিংহ রায়। তিনি রানিনগরের শেখপাড়া বিকেআরবি উচ্চমাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। জানা গিয়েছে, গতকাল সকালে বাড়ির বারান্দায় ছাত্রদের পড়াতে পড়াতে আচমকা স্যারের ফোনে একটি কল আসে, তা রিসিভ করার পরেই ভারাক্রান্ত হয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন শিক্ষক। ইশারায় ছাত্রদের পড়া চালিয়ে যেতে বলেন। সেটাই শেষবারের মতো স্যারের সঙ্গে ছাত্রদের দেখা। বহুক্ষণ ধরে দরজা না খুললে আশেপাশের লোকজন ও পরিবার দরজা ভেঙে দেখতে পান গলায় ফাঁস দিয়ে ঝুলছেন স্যার। কিন্তু অকালেই মৃত্যুবরণ করতে হল উজ্জ্বলকে?

অবশ্য নিহত শিক্ষকের স্ত্রী বলেছেন, অনেক দিন ধরেই স্কুলে আসা সরকারি অনুদানের টাকা নয়ছয় করার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। তাঁর কাছে অনুদানের ৩৫ লক্ষ টাকা দাবি করেছিলেন স্কুলের পরিচালন সমিতির কিছু সদস্য। কিন্তু দিতে রাজি হননি তিনি। এমনকী টাকা না-দিলে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল। তাতেই ভয়ঙ্কর মানসিক চাপে পড়ে যান উজ্জ্বল। রাতে ঘুমোতে পারতেন না। আর সেই মানসিক চাপ সহ্য করতে পারেননি বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিনয় নিহতের স্ত্রীর। পাশাপাশি তিনি অভিযুক্তদের সকলের শাস্তি দাবি করেছেন। জানা যায়, প্রায় প্রতিদিনই স্কুল শুরুর আগে উজ্জ্বলের বাড়িতে পড়ুয়াদের ভিড় থাকে। মঙ্গলবার সকালেও পড়ুয়াদের নিয়ে পড়াতে বসেছিলেন উজ্জ্বল। অঙ্ক করাচ্ছিলেন তিনি। ঠিক তখনই সকাল সাড়ে সাতটা নাগাদ উজ্জ্বলের কাছে একটি ফোন আসে।

এরপরেই তিনি বাড়ির ভিতরে ঢুকে দরজায় খিল তুলে দেন। কিছুক্ষণ নিজেদের মতো অঙ্ক কষার পরে পড়ুয়ারা স্যরকে ডাকাডাকি শুরু করে, কিন্তু ওপার থেকে কোনও সাড়া পায়না, এরপর পড়ুয়াদের চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর দরজা ভাঙলে দেখা যায়, ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে উজ্জ্বলের দেহ। তা দেখে স্বাভাবিকভাবেই কান্নাকাটি জুড়ে দেয় বাচ্চারা। তাদের সেখান থেকে সরিয়ে দেন প্রতিবেশীরা। এরপর প্রতিবেশীরা শিক্ষকের দেহ নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ৪২ বছরের শিক্ষক। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি উজ্জ্বলের স্ত্রী পলি পুলিশের কাছে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছেন। পলির দাবি, উজ্জ্বল কখনই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কিন্তু তাঁর উপর ৩৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ আনা হয়েছিল। চোরের অপবাদ দেওয়া হয়েছিল। তা সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি এখন তদন্ত করে দেখছে পুলিশ।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে