‘উইঙ্ক গার্ল’-এর এ কী হাল? ‘পরম সুন্দরী’-তে জুনিয়র শিল্পীর ভূমিকায় প্রিয়া প্রকাশ, উত্তাল নেটপাড়া

প্রিয়া প্রকাশ ভেরিয়ার, দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ নাম। প্রথম সারির অভিনেত্রী। কয়েক বছর আগে রিলিজ করেছিল 'ওরু আদার লাভ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয়া প্রকাশ ভেরিয়ার, দক্ষিণী ইন্ডাস্ট্রির একটি গুরুত্বপূর্ণ নাম। প্রথম সারির অভিনেত্রী। কয়েক বছর আগে রিলিজ করেছিল ‘ওরু আদার লাভ’। যেখানে প্রিয়ার চোখ টিপ্পনি গোটা প্রজন্মকে রীতি মতো ঘায়েল করে দিয়েছিল। বলা চলে, ছবিতে প্রিয়া নায়িকা না হলেও তাঁর ভূমিকা মন জয় করে নিয়েছিল ভক্তদের। বিশেষ করে, তাঁর আকর্ষণীয় চোখ টিপ্পনি সিনেমাহলে টেনে নিয়ে গিয়েছিল ভক্তদের। সেই ঝড় তোলা প্রিয়া ভেরিয়ার নাকি এবার জুনিয়র শিল্পীর চরিত্রে। হ্যাঁ, সম্প্রতি রিলিজ করেছে সিদ্ধার্থ মলহোত্রা এবং জাহ্নবী কাপুরের ‘পরম সুন্দরী’। ছবিতে মালয়ালি হয়েছেন জাহ্নবী কাপুর। সে কারণে তাঁকে মালয়ালিদের হাবভাব রপ্ত করতে হয়েছে।

তবে ছবিটি বক্সঅফিসে খুব ভাল পারফরম্যান্স করতে ব্যার্থ। সমালোচকদের কাছ থেকেও ভাল রেটিং পায়নি। এর মধ্যেই ছবি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। কিছু দর্শকরা দাবি করেছেন যে, তাঁরা ‘পরম সুন্দরী’ ছবিতে প্রিয়া ভেরিয়ারকে একজন জুনিয়র শিল্পী হিসেবে দেখেছেন। যেটি কিনা অকল্পনীয়। একজন রেডিট ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করে দাবি করেছেন যে, সিদ্ধার্থ এবং জাহ্নবী অভিনীত ‘পরম সুন্দরী’ ছবিতে একজন অভিনেত্রীকে ভিড়ের মধ্যে হেঁটে যেতে দেখা গিয়েছে। আর তিনি প্রিয়া। আর ভিডিওটি নেটিজেনদের হতবাক করেছে। কারণ তারা আশা করেনি যে, প্রিয়া একজন জুনিয়র শিল্পী হিসেবে কোনও ছবিতে কাজ করবেন। এমনকী কেউ কেউ দাবি করেছেন যে, ছবির মুখ্য চরিত্রের জন্য জাহ্নবী কাপুরের তুলনায় প্রিয়াকেই ভাল মানাত। একজন নেটিজেন মন্তব্য করেছেন, “আমরা জানতাম প্রিয়া বলিউড সিনেমায় কাজ করছেন।

 

Priya Warrier In Param Sundari
byu/Upset-Flounder-7461 inmollywoodcirclejerk

কিন্তু তাঁকে শুধুমাত্র একজন জুনিয়র শিল্পী হিসেবে ছবিতে দেখানো হয়েছে। এটা মোটেও উচিত নয়।” আরও একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, “তিনি মাত্র দুই সেকেন্ড অভিনয় করেছেন। ছবিতে তাঁর কোনও সংলাপ নেই” আরও একজন নেটিজেন মন্তব্য করেছেন, “জীবনের বৃত্ত, তিনি আসলে ‘ওরু আদার লাভ’-এর একজন সহকর্মী ছিলেন। আমার মনে হয় সিনেমাটিতে তার কয়েকটি সংলাপ ছিল, যা সম্পাদনার সময় কাটা হয়েছিল।” তবে প্রিয়া এ সম্পর্কে এখনও কোনও বিবৃতি বা স্পষ্টীকরণ জারি করেননি। এদিকে পরম সুন্দরী পাঁচ দিনে ভারতে ৩৪.২৫ কোটি টাকা আয় করেছে। ছবিটি মাত্র ৬০ কোটিতে নির্মিত হয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের