পারিবারিক অশান্তির জের, ১ বছরের সন্তানকে অ্যাসিড খাইয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘পাষাণী’ মা

সন্তানকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই হৃদয় কেঁপে উঠেছে সকলের। নিজের সন্তান কে কীভাবে একজন মা অ্যাসিড খাওয়াতে পারেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: পাষণ্ড মা! সন্তানকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসা মাত্রই হৃদয় কেঁপে উঠেছে সকলের। নিজের সন্তান কে কীভাবে একজন মা অ্যাসিড খাওয়াতে পারেন? পৃথিবীর সবথেকে সুন্দরতম সম্পর্ক মা ও সন্তানের। মা শব্দটি ছোট্ট শব্দের হলেও এই শব্দের মাহাত্ম্য আকাশছোঁয়া। সেই মায়ের বিরুদ্ধেই এবার সন্তানকে অ্যাসিড খাওয়ানোর অভিযোগ উঠল। যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বনগাঁ থানার নকপুল কাটাবাগান এলাকায়। অভিযুক্ত মায়ের নাম তপতী বাড়ুই। ২০১৯ সালে অমিতোষ বারুইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তপতীর।

তপতী ছিলেন অমিতোষের দ্বিতীয় স্ত্রী, তাঁর প্রথম পক্ষের স্ত্রী দীর্ঘ অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। এরপরেই তপতীকে দ্বিতীয়বার বিয়ে করেন অমিতোষ। তিনি কর্মসূত্রে সৌদি আরব থাকেন। অমিতোষ বাবুর বড় মেয়ের নাম প্রীতি বাড়ুই, সে তাঁর প্রথমে পক্ষের সন্তান। কিন্তু তপতী নিজের সন্তানকে কেন মারার চেষ্টা করলেন? এ বিষয়ে স্থানীয়রা জানাচ্ছেন, পারিবারিক অশান্তির জেরেই তপতী নিজের এক বছর এক মাসের সন্তানকে অ্যাসিড খাইয়েছেন। তবে বিষয়টি নিয়ে চিৎকার শুরু হতেই স্থানীয়রা তড়িঘড়ি তপতীর সন্তানকে হাসপাতালে নিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে বাচ্চাটি বেঁচে গিয়েছে, তাঁকে প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়েছে। আর তপতীকে আটক করা হয়েছে।

বনগাঁ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। সাংসারিক অশান্তি নাকি অন্য কোনও কারণে সন্তানকে খুন করতে চেয়েছিলেন তপতী, সেটাই খতিয়ে দেখছেন পুলিশ। এই বিষয়ে তপতীর পিসতুতো দেওর জানিয়েছেন, ‘দাদা আমাকে ফোন করে বলেন যে, আমাদের বাড়িতে কিছু একটা হয়েছে গিয়ে দেখ। এরপর আমি দাদার বাড়িতে যাওয়া মাত্রই দেখি বৌদি তাঁর এক মাস বয়সী মেয়েকে অ্যাসিড খাইয়েছে। তবে এখন সে সুস্থ। বৌদিকে লকআপে নিয়ে গিয়েছে। একটা মা কীভাবে তাঁর নিজের সন্তানকে খুনের চেষ্টা করতে পারে। আমরা বৌদির শাস্তি চাই। তবে কী কারণে বৌদি এমনটা করল তা জানা নেই।’

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের