শনিবার অনন্ত চতুর্দশীতে ঘরের এই বিশেষ স্থানে প্রদীপ জ্বালান, দারিদ্র্য যাবে দূরে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর অনন্ত চতুর্দশী উৎসব ৬ সেপ্টেম্বর শনিবার পালিত হবে। এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অনন্ত রূপের পুজোর গুরুত্ব অপরিসীম। এছাড়াও গণপতি উৎসব এই দিনেই শেষ হবে। বিশ্বাস করা হয় যে, অনন্ত চতুর্দশীর দিন পুজো, উপবাস এবং প্রার্থনা করলে ঘরে সুখ-শান্তি-সমৃদ্ধি-ধন বৃদ্ধি পায়। এছাড়াও ঘরের নেতিবাচক শক্তি দূর হয়।

অনন্ত চতুর্দশী পুজোর মুহূর্ত

অনন্ত চতুর্দশী তিথি ৬ সেপ্টেম্বর ভোর ৩:১২ মিনিটে শুরু হবে এবং ৭ সেপ্টেম্বর ভোর ১:৪১ মিনিটে সমাপ্ত হবে। এই দিনের পুজোর শুভ সময় যতকশণ তিথি রয়েছে ততক্ষণ পর্যন্ত। শাস্ত্র অনুসারে এই দিনে ১৪ টি গিঁট দিয়ে অনন্ত সূত্র বাঁধার প্রথা রয়েছে। এই প্রথা পরিবারের সুরক্ষা, সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়। ধর্মীয় বিশ্বাস বলে অনন্ত চতুর্দশী তিথিতে প্রদোষ কালের সময় অর্থাৎ সন্ধ্যার সময় ঘরে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে, অনন্ত চতুর্দশীর দিন ঘরে প্রদীপ জানালে জীবনে অগ্রগতি ও সমৃদ্ধি আসে।

ঠাকুরঘর

এই দিনে পুজো করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কাছে প্রথম প্রদীপ জ্বালানো হয়। এটি করলে জীবনের সুখ আসে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

প্রধান প্রবেশদ্বার

অনন্ত চতুর্দশীর দিনে বাড়ির প্রধান প্রবেশপথে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে যে এই স্থানে প্রদীপ জ্বালানো ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে।

তুলসী গাছের পাশে

শাস্ত্র অনুসারে এই দিনে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালালে ঘরে সুখ এবং সমৃদ্ধি আসে। এর পাশাপাশি দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ প্রাপ্তি হয়।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক