SIR আতঙ্ক! ভারতীয় নাগরিকত্ব পেতে তৈরি হচ্ছে ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনের বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই এসআইআর আতঙ্ক। বিহারে এসআইআর ঘোষণা করা হলেও, বাংলাতে এসআইআর কবে হবে, তা নিয়ে কিছু বলেনি নির্বাচন কমিশন। তবে কমিশন জানিয়েছে, বাংলার এসআইআর নিয়ে আলোচনা করে দিন বলা হবে। এরপরেই শুরু হয়েছে নথি খোঁজার হিরিক। ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য যেমন লম্বা লাইন পড়ছে, তেমন চলছে সংশোধনের কাজও।

এই এসআইআর আতঙ্কের মধ্যেই গড়ে উঠেছে প্রতারণাচক্র। ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট কাজে লাগিয়ে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ব্যবসা খুলেছে তারা। বাংলাদেশি হোক বা পাকিস্তানি সকলেই রয়েছে এই তালিকায়। মোটা টাকার বিনিময়ে নকল বিয়ের রেজিস্ট্রির জাল সার্টিফিকেট তৈরি করছে অসাধু চক্র। রাজ্যের বিভিন্ন থানায় এমন অভিযোগও জমা পড়েছে। কোনও ভারতীয়কে বিয়ের পর কোনও বিদেশি নাগরিক বৈধ পাসপোর্ট ও ভিসা সহ ভারতে ৫ বছর থাকেন, তিনি ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৫(১)(সি) ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন। পাকিস্তানের ক্ষেত্রে এই সময়টা ৭ বছর। তবে ২০১৪ সালের পর থেকে শুধু মাত্র স্পেশাল ম্যারেজ আইনে বিয়ে হলেই এই আবেদন করা যাবে। এই জায়গাতেই চলছে অসাধু চক্র। রমরমিয়ে চলছে অর্থের বিনিময়ে ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট পাইয়ে দেওয়ার কারবার।

নাগরিকত্বের আবেদন পেলে কেন্দ্র যাচাইয়ের জন্য পাঠায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরে। সেখান থেকে যায় সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে। বর্তমানে পুলিশকে দিয়ে যাচাই করা হচ্ছে। সঙ্গে বেশ কিছু জেলা প্রশাসন বিশেষ করে সীমান্তবর্তী এবং কলকাতার আশপাশ তরফে রেজিস্ট্রার জেনারেল অব ম্যারেজেসের অফিসে সার্টিফিকেট পাঠিয়ে তা যাচাই করতে বলা হচ্ছে। এই কাজ করতে গিয়েই নজরে আসে নকল শংসাপত্র বানানোর বিষয়টি। রাজ্যের তথ্য ভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখলেই আসল নকল জানা যাচ্ছে।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর