Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক! মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মা ও দুই মেয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্দিরবাজার : ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু মা ও দুই মেয়ের। মাটির দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার এলাকায়।

জলপাইগুড়ির রাজগঞ্জের পর এবার মন্দিরবাজারে ধসে পড়ল মাটির বাড়ি। টানা বৃষ্টির জেরে মাটির বাড়ি ভেঙে পড়ে। রাতে ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ২ কিশোরী ও তাদের মায়ের। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার কামারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারালেন  বৃহস্পতি কর্মকার (৪৩), তাঁর মেয়ে শিলা কর্মকার (১৫) এবং প্রিয়া কর্মকার (১০)।

জানা যায়, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়েছিলেন তিনজন। শুক্রবার ভোরবেলায় হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। সেখানেই  চাপা পড়েন ৩ জন। স্থানীয়রা কিছু ভেঙে পড়া শব্দ পেলেও প্রথমে বুঝতে পারেননি। পরে বাড়ি চাপা পড়া অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে। তিনজনকেই স্থানীয় নাইয়ারহাট  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ৩ জনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে মন্দিরবাজার থানার পুলিশ। সূত্রের খবর, আবাস যোজনার তালিকায় নাম ছিল এই পরিবারের। ২ কিস্তির টাকা পেয়েছিলেন। দ্বিতীয় কিস্তির টাকা তুলে বাড়ি বানাবার আগেই ঘটে গেল বড়সড় দুর্ঘটনা।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট জলপাইগুড়ির রাজগঞ্জেও ঘটে গিয়েছিল এমনই মর্মান্তিক দুর্ঘটনা। দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছিল ২ নাবালক ভাইয়ের। উত্তরের জলপাইগুড়ির পর এবার দক্ষিণের মন্দিরবাজারেও একই ঘটনা ঘটেছে।

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি

এসির তাপমাত্রা কত রাখলে বিদ্যুৎ খরচ সবচেয়ে কম হয় জানেন?