ভারত ভেঙে একাধিক দেশ গঠনের প্রস্তাব অস্ট্রিয়ার অর্থনীতিবিদের, ‘এক্স’ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল কেন্দ্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ভেঙে একাধিক দেশ গঠনের প্রস্তাব দিয়ে বিতর্কের মুখে অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুনথার ফেলিঙ্গা। ভারত ভেঙে দেওয়ার কথা বলার পরেই তাঁর ‘এক্স’ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল কেন্দ্র। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকে এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এই ভাইরাল পোস্টটি চিহ্নিত করেছে। তারপরেই ওই অর্থনীতিবিদের এক্স অ্যাকাউন্ট  ভারতীয় ব্যবহারকারীদের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, ভারতকে ধর্ম, জাতি ও ভাষার ভিত্তিতে টুকরো টুকরো করার প্রস্তাব দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ গুনথার ফেলিঙ্গার। সোশ্যাল মিডিয়ার পোস্টে ভারতের মানচিত্র ভেঙে একাধিক দেশের চিত্রও প্রকাশ করেছে। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই নয়াদিল্লি থেকে শুরু করে আন্তর্জাতিক জায়গায় প্রতিক্রিয়া এসেছে। অস্ট্রিয়ার অর্থনীতিবিদের এই ধরনের মন্ত্ব্যের পরেই দেশের অভ্যন্তরীন বিষয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তিনি বলেছেন, অস্ট্রিয়ান চেয়ারম্যান ফেলিঙ্গার তার পোস্টে লিখেছেন, ভারতের জনগণকে মোদির শাসন থেকে মুক্ত করা প্রয়োজন। নরেন্দ্র মোদিকে স্বৈরশাসক বলে কটাক্ষ করেছেন তিনি। এটার নতুন দেশ গঠনের প্রয়োজন। এই প্রসঙ্গে বলেছেন, এই লিয়ে শিখ নেতাদের সঙ্গে কথা হয়েছে। তার প্রকাশ করা মানচিত্রে  পাঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, রাজস্থানসহ উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোকে ‘খালিস্তান’ নামে দেখানো হয়েছে। মহারাষ্ট্র, অন্ধ্র, বিহার, গুজরাত, পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোকেও আলাদা দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে অস্ট্রিয়ার অর্থনীতিবিদের প্রকাশ করা মানচিত্রে। এই মানচিত্র প্রকাশ করার পর থেকেই শুরু হয়েছে তরজা। বিষয়টি সামনে আসার পরেই তার এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী