ব্রিটেনের এই শহরে দীপাবলি উৎসব সংকটে, বাজি ফাটানোর নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ হিন্দুরা

দীপাবলিতে আতশবাজি ফাটানো যাবে না, করা যাবে না কোনও মঞ্চস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানও। কারণ সবার আগে জন নিরাপত্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলিতে আতশবাজি ফাটানো যাবে না, করা যাবে না কোনও মঞ্চস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানও। কারণ সবার আগে জন নিরাপত্তা। জনসাধারণের কথা ভেবেই ব্রিটেনের লিসেস্টার শহরে জাঁকজমকপূর্ণ দীপাবলির উদযাপন বন্ধ করা হল। আর এ নিয়ম এ বছরের দীপাবলি থেকেই কার্যকর হবে। অর্থাৎ এ বছর দীপাবলিতে লেস্টারে কোনরকম আতশবাজি ফাটানো এবং মঞ্চস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। অনুমোদন দিল না প্রশাসন। যদিও আলোয় আলোয় শহরকে সাজানো নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয় নি। অথচ ব্রিটেনের এই শহরটি জাঁকজমকপূর্ণ দীপাবলি অনুষ্ঠান করার জন্যে পরিচিত। কারণ এখানে বহু হিন্দু বসবাস করেন। প্রশাসনের এই নিয়মটি সেখানে বসবাসকারী হিন্দুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। লেস্টার সিটি কাউন্সিল জানিয়েছে, এ বছরও বেলগ্রেভ রোডের বিখ্যাত ‘গোল্ডেন মাইল’ আলোকিত করা হবে, এবং ২০ অক্টোবর রাস্তাগুলি যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

তবে এবার কোনরকমের আতশবাজি, কোনও স্টেজ শো এবং কোনও দীপাবলি ভিলেজ থাকবে না। কাউন্সিল, পুলিশ এবং জরুরি পরিষেবার সদস্যদের নিয়ে গঠিত শহরের নিরাপত্তা উপদেষ্টা গ্রুপের (SAG) সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। গতবছর, এই অনুষ্ঠানে প্রায় ৫০,০০০ মানুষ উপস্থিত ছিলেন, যা নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। তবে এই নির্দেশের বিরোধিতা করে বেলগ্রেভ বিজনেস অ্যাসোসিয়েশন আতশ বাজি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি পৃথক প্রস্তাবের অনুমতি চেয়েছিল, কিন্তু SAG তাও প্রত্যাখ্যান করেছে। আর তাতে হতাশ হয়েছেন মেয়র পিটার সোলসবি। লিসেস্টার ইস্টের সাংসদ শিবানী রাজা এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন। তিনি টুইটারে লিখেছেন যে, ‘আমাদের দীপাবলি এখনও বিপদে, আমাদের উদযাপন বিপদে। লেস্টারের দীপাবলি ভারতের বাইরে বিশ্বের সবচেয়ে বড় এবং আমাদের শহরের প্রধান আকর্ষণ।

কিন্তু এখন কাউন্সিল নিরাপত্তার নামে এটিকে সীমিত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই আমরা লিসেস্টার পুলিশ প্রধানের কাছে একটি চিঠি লিখেছি এবং যুক্তরাজ্য সরকারের ডিজিটাল, সংস্কৃতি, মিডিয়া এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছেও সাহায্য চেয়েছি।’ তবে ব্রিটেনে দীপাবলি নিয়ে বিতর্ক এই প্রথম নয়। গত বছর, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমলে, ১০ ডাউনিং স্ট্রিটে আয়োজিত দীপাবলি সংবর্ধনায় আমিষ খাবার এবং অ্যালকোহল পরিবেশন করা হয়েছিল। যা হিন্দু, শিখ এবং জৈন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। এদিকে ২০২১ সালের আদমশুমারি অনুসারে, ইংল্যান্ড এবং ওয়েলসে খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৫০% এর নিচে নেমে এসেছে। মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে ৬.৫ মিলিয়ন (৬.৫%) হয়েছে, হিন্দুদের সংখ্যা ১.৭% দাঁড়িয়েছে। কিন্তু লেস্টারে হিন্দু জনসংখ্যা প্রায় ১৮%। এবং এখানকার দীপাবলি সারা বিশ্বে বিখ্যাত।তবে লিস্টারে দীপাবলি সীমিত হলেও আমেরিকায় এর পরিধি ক্রমশ বাড়ছে। ২০২৪ সালে পেনসিল ভানিয়া দীপাবলিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছিল। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং টেক্সাস ইতিমধ্যেই এটিকে স্বীকৃতি দিয়েছে। অনেক স্কুল জেলাও দীপাবলিতে ছুটি দিচ্ছে। অর্থাৎ, আমেরিকা দীপাবলিকে আলিঙ্গন করলেও, লিসেস্টারে এটি সীমিত করা হচ্ছে। এখন দেখার বিষয় হল, উৎসবের আগে কাউন্সিল আবার তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কিনা।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী