গঙ্গার ঘাটে নয়, ভবানীপুরের মিত্র বাড়িতে ঠাকুরদালানেই স্নান করানো হয় নবপত্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বনেদি বাড়ির পুজো নিয়ে কথা হবে আর ভবানীপুর মিত্র বাড়ির কথা উঠবে না, তাই আবার হয় নাকি! পারিবারিক প্রথা, নিয়ম-আচারের পাশাপাশি বৈচিত্র্য লক্ষ্য করা যায় এই বনেদি বাড়ির পুজোয়। চলতি বছর ২৬৮ তম বর্ষে পদার্পণ করবে ভবানীপুর মিত্র বাড়ির দুর্গাপুজো।

জানা যায়, মিত্র পরিবারের আদি বসবাস ছিল গড়গোবিন্দপুরে। ইংরেজদের কেল্লা তৈরির সুযোগ করে দিতে নরসিংহ মিত্রকে তাঁদের কয়েক পুরুষের ভিটে ছেড়ে ১৭৫৩ সালে ভবানীপুর অঞ্চলে চলে আসতে হয়েছিল। ভবানীপুর অঞ্চলে জঙ্গল কেটে প্রথম বসতি স্থাপন করেন মিত্ররাই। সেখানেই ১৫ নম্বর নীলগোপাল মিত্র লেনে বসতবাড়ি ও পাঁচ খিলানের ঠাকুরদালান তৈরি করে ১৭৫৭ সাল থেকে শুরু হয় দুর্গোৎসব।

পরবর্তী কালে ১৮৯২ সালে এই মিত্র পরিবারের অ্যাটর্নি সুবোধচন্দ্র মিত্র ১৩ নম্বর পদ্মপুকুর রোডে আলাদা একটি বাড়ি নির্মাণ করে দুর্গোৎসব শুরু করেন। জনশ্রুতি, এই পরিবারের এক সদস্য দুর্গাপুজো শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং দেবী তাঁর কাছে গয়না চেয়েছিলেন। সেই ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী দেবীকে একজোড়া সোনার বালা বানিয়ে দিয়েছিলেন। পরে দেবী স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন যে, দু’হাতের গয়নাতেই তিনি সন্তুষ্ট। সেই থেকেই দেবী দ্বিভুজা। প্রথা মেনেই আজও পারিবারিক সোনা এবং রুপোর গয়না দেবীকে পরানো হয়। যেমন মুকুট, নথ, নাকছাবি, মুক্তোর মালা ইত্যাদি।

আপাত দৃষ্টিতে দেবী দ্বিভুজা হলেও আটটি ছোট হাত চুলের নীচে ঢাকা থাকে। পরিবারের রীতি অনুসারে দেবীর কাঠামো কখনও বিসর্জন হয় না। সারা বছর তা ঠাকুরদালানে রাখা থাকে। রথের দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। দেবীর বাহন এখানে পৌরাণিক ঘোটক আকৃতির সিংহ। এখানে সরস্বতী এবং লক্ষ্মীর বাহন থাকে না। এই পরিবারে দেবীকে কন্যারূপে পুজো করা হয়। গঙ্গার ঘাটে নয়, ঠাকুরদালানেই স্নান করানো হয় নবপত্রিকা। অতীতে প্রতিপদে দেবীর বোধন হতো। এখন হয় পঞ্চমীতে। সপ্তমী থেকে নবমী এই তিন দিনে মোট ১০০৮টি বেল পাতার হোম করা হয়। পুজোর কদিন সকালে দেওয়া হয় চালের নৈবেদ্য ও নানা ধরনের ফল। সন্ধ্যায় শীতল ভোগে থাকে লুচি, রকমারি ভাজা ও মিষ্টি। অষ্টমীর দিন কুমারীপুজো এবং নবমীতে হয় সধবাপুজো। দশমীর দিন অপরাজিতা পুজো এই পরিবারের বিশেষত্ব।

এই পরিবারে আরও একটি প্রথা প্রচলিত আছে। বিসর্জনের আগে বাড়ির গৃহকর্ত্রী নিজের মাথার চুল প্রতিটি প্রতিমার পায়ে বেঁধে দেন। এর অর্থ, দেবী যেন আগামী বছর আবার এই গৃহে ফিরে আসেন। সপ্তমীর দিন জ্বালানো হয় বড় একটি ঘিয়ের প্রদীপ, যাকে বলে যাগপ্রদীপ। অতীতে মিত্রবাড়ির পুজোয় পাঁঠা ও মহিষ বলি হলেও পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। এক সময় পুজো উপলক্ষে এখানে যাত্রাভিনয় করেছেন অহীন্দ্র চৌধুরী, নরেশ মিত্র প্রমুখ।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির