বাগনানে জাতীয় সড়কে পুলিশ গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের নিহত কনস্টেবল,আহত এএসআই

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগনান:শুক্রবার দুপুরে হাওড়ার বাগনান থানা এলাকার বরুণ্দায় ১৬ নম্বর জাতীয় সড়কে ডিউটি করার সময় পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। এই ঘটনায় আরো এক পুলিশকর্মী গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। মৃত পুলিশ কর্মীর নাম রামপদ মন্ডল(Ramapada Mandal)। বয়স ৫০। জানা গিয়েছে তিনি ১৬ নম্বর জাতীয় সড়কে আর টি ডিউটি করছিলেন। কনস্টেবল রামপদ মন্ডল, এবং এএসআই নিত্যানন্দ মালিক শুক্রবার দুপুরে জাতীয় সড়কের ধারে পুলিশের গাড়িতে বসেছিলেন। আর টি ভ্যানে বসে ছিলেন তারা দুজনে। সেই সময় পিছন থেকে একটি পিকআপ ভ্যান(Pick Up Van) এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই রামপদবাবুর মৃত্যু হয় ।

এরপর আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুই পুলিশ কর্মীকে উদ্ধার করে। এএসআই নিত্যানন্দ মালিককে(Nityananda Malick) প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ।সেখান থেকে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অপর পুলিশ কনস্টেবলের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।এই ঘটনায় পুলিশ মহলে তীব্র শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ। দুটি গাড়ি ব্রেক ডাউন ভ্যান এর মাধ্যমে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গিয়েছে। তাকে খুঁজছে পুলিশ। কেন দুর্ঘটনার কবলে পড়া ওই পুলিশের আটটি ভ্যান জাতীয় সড়কের ধারে ওই স্থানে দাঁড়িয়েছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। স্থানীয় মানুষের একাংশের অভিযোগ ওই আর টি ভ্যান(R T Van) জাতীয় সড়ক দিয়ে বেশি লোডের যাতায়াত লরি ও ট্রাক থেকে তোলা আদায়ের জন্য দাঁড়িয়েছিল।

পুলিশের গাড়ি দেখে ওই পিকআপ ভ্যানটি দ্রুত পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ধাক্কা মারে। যদিও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সুপার(SP) সুবিমল পাল জানিয়েছেন, পুলিশের গাড়িটা জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল। সেই সময় ওই পিকআপ ভ্যানটি এসে পিছন থেকে ধাক্কা মারে। পুলিশ ওই পিকআপ ভ্যান আটক করেছে। চালক পালিয়ে গেছে। চালককে খোঁজা হচ্ছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দিনের বেলায় জাতীয় সড়কে(National High Way) দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে কিভাবে পেছন থেকে এসে পিকআপ ভ্যান ধাক্কা দিয়ে পুলিশ কর্মীকে কিছু দিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু