‘রঘু ডাকাত’ রিলিজের প্রাক্কালে কলকাতা পুলিশ কমিশনারের শরণাপন্ন দেব, হঠাৎ কী হল?

এবার নিজের বহু প্রতীক্ষিত ছবির মুক্তি উপলক্ষ্যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার সঙ্গে দেখা করলেন দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র দিন কুড়ির অপেক্ষা! এরপরেই রক্তমাখা খড়গ হাতে এবং ‘হা রে রে….’ ধ্বনিতে পুজোর পর্দায় আজড়ে পড়বেন ‘রঘু ডাকাত’। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে টলি কিং দেবের ‘রঘু ডাকাত’। ইতিমধ্যেই ২৬ সেপ্টেম্বর ভোরের জন্যে প্রহর গোনা শুরু করে দিয়েছেন ‘দেব দা’ ভক্তরা। ইতিমধ্যেই ছবির টিজার, পোস্টার সবটাই ভক্তমনে সাড়া ফেলেছে। এবার নিজের বহু প্রতীক্ষিত ছবির মুক্তি উপলক্ষ্যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার সঙ্গে দেখা করলেন দেব।

ইতিমধ্যেই ছবির পয়লা গানের ঝলক দেখে উত্তেজনা তুঙ্গে উঠেছে ভক্তদের। এবার ট্রেলার প্রকাশ্যে আনার পালা। ‘ধূমকেতু’র মত ‘রঘু ডাকাত’- এর প্রচারেও কোনও ফাঁক রাখবেন না দেব। মুক্তির আগেই ‘হাইভোল্টেজ’ ট্রেলার অনুষ্ঠানের আয়োজন করেছেন দেব। জানা গিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রঘু ডাকাত-এর মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হবে। আর সেই কাজ কেমন চলছে, তা দেখতে ঘন ঘন স্টেডিয়ামে যাচ্ছেন দেব। প্রযোজক শ্রীকান্ত মোহতাকে নিয়ে সমস্ত কাজকর্ম খতিয়ে দেখছেন। এবার সেই উদ্দেশ্যেই কলকাতা পুলিশ কমিশনারের শরণাপন্ন হলেন দেব। কিন্তু ঠিক কী কারণে আচমকাই কমিশনের সঙ্গে সাক্ষাৎ করলেন সুপারস্টার-সাংসদ?

দেবের কথায়, ‘রঘু ডাকাত’-এর মেগা ট্রেলার লঞ্চের জন্যই এই সাক্ষাৎ। অনুষ্ঠানের সমস্ত পরিকল্পনা জানাতেই কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করেছেন তিনি। জানিয়েছেন সমস্ত নিয়ম এবং প্রোটোকল মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলের নিরাপত্তাই ছবির টিমের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আর সেসব নিয়েই আলাপ আলোচনার জন্যে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করলেন সুপারস্টার। যাতে এই অনুষ্ঠানে কোনওরকম দুর্ঘটনা না ঘটে, তাই নিজে দাঁড়িয়ে থেকে তার দেখভাল করছেন দেব। ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকেও উৎসবে পরিণত করতে চাইছেন, দেব। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের টিকিটের দেদার বিক্রি চলছে। পাশাপাশি রঘু ডাকাত লেখা টিশার্ট বিকোচ্ছে। সুতরাং দেবের রঘু ডাকাত নিয়ে ভক্তদের মধ্যে চরম প্রত্যাশা রয়েছে।

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?